গার্হস্থ্য বিজ্ঞান
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কোনটি অটিস্টিক সচেতনতা দিবস?
ক. ১ এপ্রিল খ. ২ এপ্রিল
গ. ৩ এপ্রিল ঘ. ৪ এপ্রিল
উত্তর: খ. ২ এপ্রিল
২। টাইফয়েড হলে কী হয়?
ক. জ্বর খ. সর্দি গ. বমি ঘ. কাশি
উত্তর: ক. জ্বর
৩। অটিস্টিক শিশুর মধ্যে কত শতাংশের খিঁচুনি থাকতে পারে?
ক. ১০ শতাংশের
খ. ১৫ শতাংশের
গ. ২০ শতাংশের
ঘ. ২৫ শতাংশের
উত্তর: ঘ. ২৫ শতাংশের
৪। অটিজম শিশু বিকাশের কয়টি ক্ষেত্রে প্রভাব ফেলে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ক. তিনটি
৫। অটিজম শিশুর লক্ষণগুলো প্রকাশ পায় কয় বছরের মধ্যে?
ক. এক বছরের খ. দুই বছরের
গ. তিন বছরের ঘ. চার বছরের
উত্তর: গ. তিন বছরের
৬। অটিস্টিক শিশুকে নাম ধরে ডাকলে কী করে?
ক. ভয় পায় খ. কান্না করে
গ. সাড়া দেয় না ঘ. দৌড়ে পালায়
উত্তর: গ. সাড়া দেয় না
৭। অটিস্টিক শিশু নতুন খেলনা পেলে কী করে?
ক. উচ্ছ্বাস দেখায় না
খ. আগ্রহ দেখায় না
গ. সবাইকে দেখায়
ঘ. বাবা-মাকে দেখায়
উত্তর: ক. উচ্ছ্বাস দেখায় না
৮। অটিস্টিক শিশুরা বিশেষ ধরনের আচরণ কতবার করে?
ক. তিনবার খ. বারবার
গ. পাঁচবার ঘ. ছয়বার
উত্তর: খ. বারবার
৯। ৩-৫ বছর বয়সে অটিস্টিক শিশু কয় শব্দের বাক্য বলে?
ক. অনধিক ২-৩ শব্দ
খ. অনধিক ৩-৪ শব্দ
গ. অনধিক ৪-৫ শব্দ
ঘ. অনধিক ৫-৬ শব্দ
উত্তর: ক. অনধিক ২-৩ শব্দ
১০। অটিস্টিক শিশুদের নিয়ে কারা বিড়ম্বনার শিকার হন?
ক. প্রতিবেশী খ. আত্মীয়স্বজন
খ. বাবা-মা ঘ. বন্ধু-বান্ধব
উত্তর: খ. বাবা-মা
১১। বুদ্ধি পরিমাপের একককে কী বলা হয়?
ক. বুদ্ধিমত্তা খ. বুদ্ধাঙ্ক
গ. চিন্তাশক্তি ঘ. চেতনা
উত্তর: খ. বুদ্ধাঙ্ক
১২। শিশুর বুদ্ধাঙ্ক ১৩০-এর ওপরে হলে তাকে কী বলা হয়?
ক. সাধারণ বুদ্ধিসম্পন্ন
খ. প্রতিভাবান
গ. বুদ্ধিপ্রতিবন্ধী
ঘ. মর্যাদাবান
উত্তর: খ. প্রতিভাবান
১৩। বিশ্বে অটিস্টিক দিবস পালন করা হয় কেন?
ক. শিশুদের আনন্দ দিতে
খ. শিশুদের উত্সাহ দিতে
গ. শিশুদের দক্ষতা বৃদ্ধিতে
ঘ. সচেতনতা বৃদ্ধির জন্য
উত্তর: ঘ. সচেতনতা বৃদ্ধির জন্য
১৪। অটিস্টিক শিশু নাম ধরে ডাকলে সাড়া দেয় না কেন?
ক. হয়তো বুঝতে পারে না
খ. হয়তো শুনতে পায় না
গ. ডাকলে পছন্দ করে না
ঘ. ডাকলে ভয় পায়
উত্তর: ক. হয়তো বুঝতে পারে না
১৫। অটিস্টিক শিশুকে বারবার একটি শব্দ উচ্চারণে বাধা দিলে কেমন আচরণ করে?
ক. আনন্দ পায় খ. রেগে যায়
খ. জেদ দেখায় ঘ. মারতে আসে
উত্তর: খ. রেগে যায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা