গুণনীয়কের অপর নাম উৎপাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?উত্তর: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।প্রশ্ন: একাধিক সংখ্যার গ.সা.গু বলতে কী বোঝ?উত্তর: একাধিক সংখ্যার গ.সা. গু বলতে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বোঝায়।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু কত হয়?উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু হয় ১।প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?উত্তর: গুণনীয়কের অপর নাম উৎপাদক।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়া কী?উত্তর: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ. সা. গু নির্ণয়ের প্রক্রিয়া হলে ইউক্লিডীয় প্রক্রিয়া।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়?উত্তর: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল দুইটি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়।প্রশ্ন: ল. সা. গু-র পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: ল. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।প্রশ্ন: ১৮-এর চারটি গুণিতক লেখো।উত্তর: ১৮-এর চারটি গুণিতক: ১৮, ৩৬, ৫৪, ৭২প্রশ্ন: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি কী?উত্তর: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয়েরই একীভূত রূপ।প্রশ্ন: অঙ্ক বলতে কী বোঝ?উত্তর: সংখ্যা লেখায় ব্যবহূত সংখ্যাপ্রতীককে অঙ্ক বলা হয়।প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি?উত্তর: সংখ্যাপ্রতীক ১০টি।প্রশ্ন: সংখ্যাপ্রতীকগুলো লেখো।উত্তর: সংখ্যাপ্রতীকগুলো হলো: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: এক অঙ্কের সংখ্যাগুলো লেখা।উত্তর: এক অঙ্কের সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: প্রক্রিয়া প্রতীকগুলো লেখো।উত্তর: প্রক্রিয়া প্রতীকগুলো হলো + —  যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্নপ্রশ্ন: সম্পর্কপ্রতীকগুলো লেখো।উত্তর: সম্পর্কপ্রতীকগুলো হলো = > < সমান, বড়, ছোট, সমান নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল