গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অক্টোবর: শেয়ারবাজার সম্পর্কে কোনো কিছু অনুমান করার বেলায় এই মাসটা অদ্ভুত রকমের ভয়ংকর! আর বাকিগুলো হলো জুলাই, জানুয়ারি, সেপ্টেম্বর, এপ্রিল, নভেম্বর, মে...
মার্ক টোয়েন
(১৮৩৫-১৯১০)
মার্কিন লেখক

শেয়ারবাজারের সবচেয়ে মজার দিক হলো, এখানে প্রতিবার কেউ কিছু বিক্রি করলে কেউ কিছু কেনেন। কিন্তু দুজনেই নিজেদের চালাক ভাবেন।
উইলিয়াম ফেদার
(১৮৮৯-১৯৮১)
মার্কিন লেখক

শেয়ারবাজার এমন সব মানুষ দিয়ে ভরা, যাঁরা সব কিছুর দাম জানেন, কিন্তু কোনো কিছুরই মূল্য বোঝেন না।

ফিলিপ ফিশার

(১৯০৭-২০০৪)

মার্কিন ব্যবসায়ী

শেয়ারবাজার আর ঘোড়দৌড়ের মধ্যে পার্থক্য হলো, ঘোড়দৌড়ে কোনো একটা ঘোড়া জিততে পারে।

জোয়ি অ্যাডামস

(১৯১১-১৯৯৯)

মার্কিন অভিনয়শিল্পী

খড়ের গাদায় সুই খোঁজার চেষ্টাই করবেন না, খড়ের গাদাটাই কিনে ফেলুন।

জন ক্লিফটন

(১৯২৯)

মার্কিন ব্যবসায়ী

শেয়ারবাজারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু কিনে ঠিক কাজটাই করতে পারেন, আবার ঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু কিনে ভুলও করতে পারেন।

জন অ্যালেন

(১৯৪৫)

মার্কিন শিক্ষাবিদ

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র