গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার গান তো আমারই ভালো লাগে না। গান ভালো না লাগলেও আমার মতামতের কারণে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে।

ফ্রেডেরিখ লোয়ি (১৯০৪-১৯৮৮)

মার্কিন সংগীতশিল্পী

যেসব কৌতুকের একাধিক মানে থাকে, নির্বোধেরা সেসব থেকে মাত্র একটা মানেই বুঝতে পারে।

রনি বার্কার (১৯২৯)

ব্রিটিশ অভিনয়শিল্পী

 কম্পিউটার কতটুকু চিন্তা করতে পারে সেই প্রশ্নের চেয়ে সাবমেরিন কতটুকু সাঁতরাতে পারে তা এখন বেশি আকর্ষণীয়।

এডসজার ডিজকস্ট্রা (১৯৩০-২০০২)

ডাচ বিজ্ঞানী

 নির্বোধেরা যে প্রতিষ্ঠান চালাতে পারে, আমি সব সময় সেখানেই বিনিয়োগ করি। আমি জানি, একদিন সেই প্রতিষ্ঠান বড় হবেই।

ওয়ারেন বাফেট (১৯৩০)

মার্কিন ব্যবসায়ী

 আমার যখন কোনো কাজ থাকে না, তখন আমি ইচ্ছা করেই কোনো কাজ করি না। এটাই আমার কাছে অবকাশযাপন মনে হয়।

অ্যালান বেনেট (১৯৩৪)

ব্রিটিশ অভিনয়শিল্পী

 সিংহ আর গরুর বাছুর একই সঙ্গে থাকতে পারে, কিন্তু গরুর বাছুরের জীবনে ঘুম বলে কিছু আসবে না।

উডি অ্যালেন (১৯৩৫)

মার্কিন চলচ্চিত্র পরিচালক

 আমি সব সময়ই চাইতাম, অনেক বড় কেউ হব। এখন বুঝি, আসলে আমার নির্দিষ্ট কেউ হতে চাওয়া উচিত ছিল।

লিলি টমলিন (১৯৩৯)

মার্কিন অভিনয়শিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র