গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানীরা জেতার জন্য যুদ্ধ করেন, আর বোকা যাঁরা যুদ্ধে হেরে গেলে কী করবেন তা নিয়ে কোনো পরিকল্পনা করেন না।

লুইস লা’মর
(১৯০৮-১৯৮৮)
মার্কিন লেখক

যতক্ষণ না আপনি কোনো জ্যান্ত মাছ ধরছেন ততক্ষণ মাছ ধরা খুবই বিরক্তির একটি কাজ। মাছ ধরা পড়লে তা রান্না করা আরও বিরক্তিকর কাজ।
ডেভ ব্যারি
(১৯৪৭)
মার্কিন সাংবাদিক

আপনি কাউকে বিয়ে করতে চাইলে তাকে বোঝার জন্য ধীরগতির ইন্টারনেটযুক্ত কোনো কম্পিউটারের সামনে বসিয়ে দিন।
উইল ফেরেল
(১৯৬৭)
মার্কিন অভিনয়শিল্পী

কর্মক্ষেত্রে সাফল্যের স্বর্ণসূত্র হচ্ছে—বসের কৌতুক সব সময়ই হাসির, এটা মেনে নেওয়া।
রবার্ট পল
(১৯৭৫)
কানাডীয় লেখক

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র