প্রিয় পরীক্ষার্থী, ইংরেজি ২য় পত্রে মোট ১০০ নম্বরের মধ্যে গ্রামারে ৬০ ও কম্পোজিশনে ৪০ নম্বরের ওপর পরীক্ষা দিতে হবে।
প্রশ্ন নম্বর ১ (Gap filling with articles) : প্রথম প্রশ্নে ১০টি শূন্যস্থানসংবলিত একটি text দেওয়া থাকবে। A, An ও The এই article-গুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। যেসব শূন্যস্থানে article বসবে না, সেসব ক্ষেত্রে zero article অর্থাত্ (x) চিহ্ন বসাতে হবে। উত্তরপত্রে text লিখতে হবে না। শুধু (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন নম্বর ২ (Gap filling with prepositions) : এ অংশে ১০টি শূন্যস্থানসংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। উপযুক্ত preposition দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে টেক্সট না লিখে শুধু (a), (b), (c) ইত্যাদি দিয়ে ধারাবাহিকভাবে উপযুক্ত preposition লিখতে হবে।
প্রশ্ন নম্বর ৩ (Gap filling with words/ phrase) : এ অংশে ছোট ছোট একাধিক sentence ব্যবহারের জন্য ১০টি ভিন্ন context শূন্যস্থানসহ দেওয়া থাকবে। প্রতিটি text-এ words/phrase-এর জন্য একটি আলাদা context থাকবে। Word/phrase-এর সঠিক ব্যবহারের মাধ্যমে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
প্রশ্ন নম্বর ৪ (Gap filling with clauses/phrase) : এ প্রশ্নে ছোট ছোট sentence দ্বারা প্রস্তুতকৃত একটি টেক্সট দেওয়া থাকবে। প্রতিটি text-এ একটি করে শূন্যস্থান দেওয়া থাকবে। একটি phrase (noun, infinitive, participle prepositional phrase) বা একটি clause (conditional clause, adjective, adverbial clause, noun clause) দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
প্রশ্ন নম্বর ৫ (Gap filling with right form of verbs) : এ অংশে ১০টি শূন্যস্থানসংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। প্রদত্ত Verb-এর right forms ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। subject-verb-agreement, person, number এবং tense-এর পরিবর্তন ছাড়াও voice-এর passive form ব্যবহার করে right form of verbs-এর উত্তর দেবে। প্রয়োজন অনুসারে Verb-এর negative form ব্যবহার করবে।
প্রশ্ন নম্বর ৬ (Changing sentences) : এ অংশে ১০টি বাক্যের একটি টেক্সট থাকবে। বাক্যগুলোর পাশে ব্রাকেটের ভেতরে প্রদত্ত নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে। এখানে voice, sentences pattern এবং degree of adjective পরিবর্তন করতে হয়।
প্রশ্ন নম্বর ৭ (Speech change) : এ অংশে একটি টেক্সট দেওয়া থাকবে। টেক্সটটি Indirect speech-এ দেওয়া থাকবে। একে Direct speech-এ পরিবর্তন করতে হবে। Person, reporting verb ও tense পরিবর্তনের সময় সতর্ক থাকবে।
প্রশ্ন নম্বর ৮ (Pronoun referencing) : এ অংশে ত্রুটিপূর্ণ এবং অস্পষ্ট pronoun-সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। প্রদত্ত text-টিতে pronoun-এর ব্যবহারের বিভিন্ন ধরনের পাঁচটি ভুল থাকবে। ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট pronoun-গুলোর সঠিক ব্যবহার করে প্রয়োজন অনুসারে pronounটির পরিবর্তে noun বা noun phrase ব্যবহার করতে পারবে।
প্রশ্ন নম্বর ৯ (Use of modifiers) : এ অংশে modifier-এর ব্যবহার মূল্যায়নের জন্য ১০টি বা এর থেকে বেশি sentence দিয়ে একটি text দেওয়া থাকবে। Text-টিতে Noun অথবা Verb-কে pre-modify করার জন্য ১০টি শূন্যস্থান থাকবে। ব্রাকেটের মধ্যে দেওয়া নির্দেশ অনুসারে Noun অথবা Verb-কে Premodify অথবা post modify করবে।
প্রশ্ন নম্বর ১০ (Use of sentence connectors) : এ অংশে ১০টি শূন্যস্থানসংবলিত একটি text দেওয়া থাকবে। শূন্যস্থানে উপযুক্ত sentence connector বসাতে হবে।
প্রশ্ন নম্বর ১১ (Use of antonym and synonym) : এ অংশে antonym ও synonym-এর ব্যবহার করার জন্য underline করা ১০টি শব্দের একটি text দেওয়া থাকবে। text-টির নিচে underline করা শব্দের পাশে ব্রাকেটের ভেতরের নির্দেশনা অনুযায়ী শব্দগুলোর antonym ও synonym লিখতে হবে।
প্রশ্ন নম্বর ১২ (Punctuation) : এ অংশে ১০টি punctuation marks ভুলসহ একটি text দেওয়া থাকবে। নিয়মানুযায়ী punctuation marks-এর ভুলগুলো সংশোধন করে সম্পূর্ণ textটি শুদ্ধভাবে লিখে উত্তর করতে হবে।
প্রশ্ন নম্বর ১৩ (Formal letter/email writing) : এ অংশে একটি formal letter অথবা email দেওয়া থাকবে। প্রশ্নে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী formal letter অথবা email লিখতে হবে।
প্রশ্ন নম্বর ১৪ (Report writing) : এ অংশে প্রশ্নপত্রের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যে একটি report লিখতে হবে এবং report-এর শিরোনাম দিতে হবে।
প্রশ্ন নম্বর ১৫ (Paragraph writing) : এ অংশে প্রশ্নপত্রের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে। Listing, narration, comparison and contrast, cause and effect-এর মধ্যে কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে তা প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রশ্ন নম্বর ১৬ (Free writing) : এ প্রশ্নে ২৫০ শব্দের একটি free writing লিখতে হবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিচিত কোনো বিষয় বা বস্তু, স্থান, দৈনন্দিন সমস্যা, সামপ্রতিক ঘটনা, ভবিষ্যত্ পরিকল্পনার যেকোনো একটি সম্পর্কে একটি free writing লিখতে হবে। কোনো বিকল্প প্রশ্ন থাকবে না।
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা