গুরুত্ব দেবে প্রতিটি অধ্যায়ের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক, তাফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী কীভাবে বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি নেবে।প্রশ্ন নম্বর ১: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে যোগ্যতাভিত্তিক ১০টি প্রশ্ন থাকবে। প্রশ্ন নম্বর অনুযায়ী সঠিক উত্তরটি খাতায় লিখলেই পূর্ণ নম্বর পাবে। উল্লেখ্য, নম্বর বিভাজন হবে (১ x ১০) = ১০। প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি বিকল্প উত্তর থাকবে। যেমন—প্রশ্ন: ১. আবীরের রাতকানা রোগ হয়েছে। তাকে কোন-জাতীয় খাদ্য খেতে পরামর্শ দেবে?(ক) আলু ও চিনি (খ) মাখন ও ঘি (গ) মলা ও ঢেলা মাছ (ঘ) আমলকী ও কামরাঙ্গা।উত্তর: (গ) মলা ও ঢেলা মাছ।১ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর পেতে হলে পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনী প্রশ্ন’ এবং পাঠ্যবই থেকে বাছাই করা তথ্যপূর্ণ বাক্যগুলো বাছাই করে নিয়মিত অনুশীলন করতে হবে এবং অনুধাবন করার চেষ্টা করবে।প্রশ্ন নম্বর ২: শূন্যস্থান পূরণ করো। এখানে পাঁচটি খালি ঘরসংবলিত বাক্য থাকবে। নম্বর বিভাজন হবে (২x৫) =১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী বাক্যটি উত্তরপত্রে তুলে ‘উপযুক্ত’ শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে উপযুক্ত শব্দটি অবশ্যই পাঠ্যবই থেকে নিতে হবে। উল্লেখ্য, প্রশ্নের নির্দেশনা থাকা সত্ত্বেও বাক্য না তুলে শুধু শূন্যস্থানের শব্দটি খাতায় লিখলে পূর্ণ নম্বর পাবে না। যেমন—প্রশ্ন: ২ (ক) মাটি দূষণ — নষ্ট করে।উত্তর: (ক) মাটি দূষণ খাদ্যগুণ নষ্ট করে। এখানে পূর্ণ বাক্যটি না লিখে শুধু ‘খাদ্যগুণ’ লিখলে পূর্ণ নম্বর পাবে না। অপর পক্ষে শুধু ‘খাদ্য’ শূন্যস্থানে লিখলে কোনো নম্বরই পাবে না। কারণ, তাতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ হলো না। শূন্যস্থান পূরণে পূর্ণ নম্বর পেতে হলে পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত শূন্যস্থান ছাড়াও প্রতিটি অধ্যায় থেকে উপযুক্ত বাক্য বাছাই করে নিয়মিত অনুশীলন করতে হবে।প্রশ্ন নম্বর ৩: নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো। এ নির্দেশনায় পাঁচটি বাক্য থাকবে। প্রতিটি বাক্যের জন্য থাকবে ২ নম্বর। অর্থাৎ (২x৫)=১০। প্রশ্নে নির্দেশ থাকলে বাক্যটি অবশ্যই উত্তরপত্রে তুলতে হবে। নতুবা পূর্ণ নম্বর পাবে না। অনেকে আবার নির্দেশনা অনুযায়ী না লিখে ‘শু/ভু’ ‘স/মি’ বা ‘সত্য/মিথ্যা’ লেখে। এরূপ ক্ষেত্রে কোনো নম্বরই পাবে না। সঠিকভাবে উত্তর লেখার নিয়ম হলো—প্রশ্ন: আমলকীতে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।উত্তর: আমলকীতে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে—‘অশুদ্ধ’। অনুশীলনীতে শুদ্ধ-অশুদ্ধের কোনো নমুনা প্রশ্ন নেই বিধায় পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো বাছাই করে নিয়মিত অনুশীলন করতে হবে।প্রশ্ন নম্বর ৪: বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং উত্তরপত্র লেখো। এখানে মিলকরণের মাধ্যমে চারটি পূর্ণ বাক্য লিখতে হয়। নম্বর থাকবে ২x৪=৮। বাঁ পাশের কলামে চারটি বাক্যাংশ থাকলে ও ডান পাশের কলামে দুটি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া থাকবে। বাঁ পাশের কলামের বাক্যাংশের সঙ্গে ডান পাশের কলামের বাক্যাংশের যথাযথ মিল করে উপযুক্ত বাক্য গঠন করতে পারলেই পূর্ণ নম্বর পাবে।অনুশীলনীতে না থাকায়, বিভিন্ন তথ্যপূর্ণ (বিভিন্ন আবিষ্কারের নাম, সাল, তারিখ) বাক্য বাছাই করে নিয়মিত অনুশীলন করে আত্মস্থ করতে হবে।প্রশ্ন নম্বর ৫: সংক্ষিপ্ত প্রশ্ন: ১২টি থেকে যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে (৩x১০)=৩০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ৩ নম্বর। পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আত্মস্থ করার পাশাপাশি অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে উত্তর শিখতে হবে।শুধু অনুশীলনীর প্রশ্ন পড়লে হয়তো ছয়-সাতটি প্রশ্ন কমন পাওয়া যাবে। কিন্তু সব প্রশ্নের উত্তর যথাযথ দিতে হলে তথা বৃত্তিপ্রত্যাশীদের জন্য অবশ্যই পাঠ্যবইয়ের অধ্যায়গুলো পড়তে হবে। উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নের চাহিদা ও নম্বর অনুযায়ী প্রাসঙ্গিক কথা লিখতে হবে। অপ্রাসঙ্গিক কথা লিখে পৃষ্ঠা ভরার প্রয়োজন নেই। প্রশ্ন নম্বর ৬: রচনামূলক প্রশ্ন: ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৮x৪=৩২। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্রতিটি উত্তরের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদানুযায়ী বিস্তারিত বিবরণ দিতে হবে। কমপক্ষে দু-তিন প্যারায় উত্তর লেখার চেষ্টা করবে। একাধিক সংক্ষিপ্ত প্রশ্নের সমন্বয়েও একটি বর্ণনামূলক প্রশ্ন হতে পারে। প্রতিটি আংশিক প্রশ্নের উত্তর আলাদা প্যারায় লিখতে হবে।