গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি ফুল সারা বছর ধরে ফোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১১৯. — একটি পরিচিত ফার্নের নাম।উত্তর: ঢেঁকিশাক একটি পরিচিত ফার্নের নাম।২০. — হলো একশ্রেণীর শৈবাল।উত্তর: স্পাইরোগাইরা হলো একশ্রেণীর শৈবাল।অধ্যায়-২১। কাশফুল — বৈশিষ্ট্য। উত্তর: কাশফুল শরৎকালের বৈশিষ্ট্য। ২। — মাটিতে ফুল ভালো জন্মে। উত্তর: দোআঁশ মাটিতে ফুল ভালো জন্মে। ৩। কমলালেবু, জলপাই ইত্যাদি — ফল। উত্তর: কমলালেবু, জলপাই ইত্যাদি শীতকালীন ফল। ৪। প্রতিটি ঋতুরই নিজস্ব — রয়েছে। উত্তর: প্রতিটি ঋতুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ৫। গোলাপ, জবা, রজনীগন্ধা ইত্যাদি ফুল — ধরে ফোটে। উত্তর: গোলাপ, জবা, রজনীগন্ধা ইত্যাদি ফুল সারা বছর ধরে ফোটে। ৬। কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি — ফুল। উত্তর: কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি বসন্তের ফুল। ৭। গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া — ফোটে। উত্তর: গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া শীতকালে ফোটে।৮। — থেকে — মাস পর্যন্ত যেসব শাকসবজির চাষ হয়, সেগুলো শীতকালীন শাকসবজি।উত্তর: অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেসব শাকসবজির চাষ হয়, সেগুলো শীতকালীন শাকসবজি।৯. শাকসবজি চাষের জন্য ভালো — মাটি।উত্তর: শাকসবজি চাষের জন্য ভালো দোআঁশ মাটি।১০. মাটি তৈরি করতে লাগে — সার।উত্তর: মাটি তৈরি করতে লাগে জৈব সার।অধ্যায়-৩ ১. কেবলমাত্র — জীবের অস্তিত্ব রয়েছে।উত্তর: কেবলমাত্র পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়েছে।২. যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম —।উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম পৃথিবী।৩. পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে —।উত্তর: পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল