বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৬৯. লেন্সের মধ্য দিয়ে রশ্মি গমন করলে কয়বার প্রতিসরিত হয়? ক. তিনবার খ. দুবার গ. একবার ঘ. কয়েকবার ১০. কোনটিতে সদ বিম্ব গঠিত হয়? ক. সমতল দর্পণ খ. উত্তর দর্পণ গ. অবতল লেন্স ঘ. উত্তল লেন্স ১১. অবতল লেন্স সর্বদা কীরূপ প্রতিবিম্ব গঠন করে?ক. অসদ, উল্টো, খর্বিত খ. সদ, উল্টো, খর্বিত গ. অসদ, সোজা, খর্বিত ঘ. অসদ, সোজা, বিবর্ধিত ১২. অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কীরূপ হবে? ক. সোজা এবং ছোট খ. সোজা এবং বড় গ. উল্টো এবং ছোট ঘ. উল্টো এবং বড় ১৩. উত্তল লেন্সে লক্ষ্যবস্তুত 2f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে? ক. অত্যন্ত খর্বিত খ. লক্ষ্যবস্তুর সমান গ. অত্যন্ত বিবর্ধিত ঘ. খর্বিত ১৪. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে? ক. অত্যন্ত খর্বিত খ. লক্ষ্যবস্তুর সমান গ. খর্বিত ঘ. অত্যন্ত বিবর্ধিত ১৫. উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু আলোককেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হলে বিম্বের প্রকৃতি কেমন হবে? ক. অসদ ও সোজা খ. সদ ও সোজা গ. অসদ ও উল্টো ঘ. সদ ও উল্টো ১৬. উত্তল লেন্সে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে লক্ষ্যবস্তুর সমান আকারের বিম্ব পাওয়া যাবে? ক. প্রধান ফোকাস খ. প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে গ. ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে ঘ. আলোক কেন্দ্রে১৭. উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কীরূপ? ক. সমান খ. সমানুপাতিক গ. ব্যস্তানুপাতিক ঘ. দ্বিগুণ ১৮. দূরবীক্ষণ যন্ত্রে নিচের কোনটি ব্যবহূত হয়? ক. উত্তল লেন্স খ. উত্তল দর্পণ গ. অবতল দর্পণ ঘ.সমতল দর্পণ১৯. গ্যালিলিওর দূরবীণ যন্ত্রে কোনটি ব্যবহূত হয়? ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স গ. উত্তল দর্পণ ঘ. অবতল দর্পণ ২০. কোনটিতে লেন্স ব্যবহূত হয় না? ক. অণুবীক্ষণ যন্ত্র খ. দুরবিন যন্ত্র গ. পেরিস্কোপ ঘ. চশমা অধ্যায়-১৭১. আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় কত? ক. 0.10s থেকে 0.001s খ. 0.01s থেকে 0.001s গ. 0.10s থেকে 1.00s ঘ. 0.10s থেকে 0.01s ২. বস্তুর নেগেটিভ তৈরির পূর্বে ফিল্মকে পানিতে ধুয়ে হাইপোতে ডুবানো হয়, হাইপোর রাসায়নিক নাম কী?ক. সিলভার নাইট্রেট খ. সিলভার হ্যালাইড গ. সালফিউরিক এসিড ঘ. সোডিয়াম থায়োসালফেট।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-১৬: ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ.অধ্যায়-১৭: ১. ক ২. ঘ।