বাক্য রচনা অংশ-১৩প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। মুক্তিবাহিনী = মুক্তিবাহিনীর সদস্যরা ছিল খুবই সাহসী।মুক্তিযোদ্ধা = মুক্তিযোদ্ধা আমার সূর্য সন্তান।গপগপিয়ে = রকিব গপগপিয়ে সবটা ভাত খেয়ে ফেলল।পিছু পিছু = তুমি আমার পিছু পিছু আসবে না।তকতকে = ড্রয়িং রুমটা তকতকে করে সাফ করবে।গদগদ = তুমি খুশিতে এত গদগদ কেন?ঝলমল = পূর্ণিমার চাঁদ ঝলমল করে উঠল।পায়ে পায়ে = নকীব পায়ে পায়ে এগিয়ে গেল স্মৃতিসৌধের দিকে।মনে মনে = মনে মনে অনেকে স্বপ্ন বুনে থাকে।বসে বসে = বসে বসে ভাবলে হবে না, পড়াশোনা করতে হবে।শনশন = শনশন করে ঝোড়ো বাতাস বইছে।ঝকমকে = মুক্তার মালাটা ঝকমক করে উঠল।হুইসেল = হুইসেল বাজিয়ে ট্রেন ছুটে চলেছে।আম্পায়ার = খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।ব্যাটসম্যান = ব্যাটসম্যান সুযোগ বুঝে ছক্কা হাঁকালো।বাঁশের কেল্লা = তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।ঢোল-শহরৎ = সেকালে রাজার আদেশ জারি করা হতো ঢোল-শহরৎ করে।ঝামুরঝুমুর = ঝামুরঝুমুর শব্দে মন উদাস হয়ে যায়।উড়ু উড়ু = ছেলেটির মনে উড়ু উড়ু ভাব লক্ষ করা গেল।অভিহিত = গ্রাম-বাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত।উদ্দীপনা = কাজে সাফল্য লাভের জন্য উদ্দীপনা প্রয়োজন।শ্রমজীবী = শ্রমজীবী মানুষ দেশের প্রকৃত সম্পদ।শ্রমসংগীত = ছাদ পেটানোর গান এক ধরনের শ্রমসংগীত।বিনোদন = পরিশ্রমের সঙ্গে বিনোদনের ব্যবস্থা রাখা দরকার।শাহজাদা = বাদশাহ আলমগীর শাহজাদাকে সুশিক্ষা দিয়েছেন।