শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাইংরেজি ২য় পত্রে একটু সচেতন হলেই বেশি নম্বর পাওয়া সম্ভব। পরীক্ষায় গ্রামার অংশে থাকে ৪০ নম্বর এবং কমপোজিশন অংশে ৬০ নম্বর। গ্রামার অংশের প্রতিটি বিষয়ের ওপর ভালো ধারণা থাকলে উত্তর সহজেই করতে পারবে। কমপোজিশন অংশ নম্বরের পরিমাণ বেশি। তাই এ অংশের ওপর ভালো করে প্রস্তুতি নেবে। গ্রামারের মতো এ অংশেও নম্বর পাওয়া সম্ভব।PART-A: Grammar (Marks-40)পরীক্ষায় গ্রামারের নিচের ১০টি আইটেম থেকে যেকোনো ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নের মধ্যে ৮টিরই উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। যেমন: Using right form of verbs, Using appropriate preposition, Using articles where necessary, Using linking words, Phrase and idioms, Changing the form of speech, Transformation of sentences, Making tag questions, Completing sentences, Cloze tests. PART-B: Composition (Marks-60)Writing reports/paragraph: পরীক্ষায় report writing বা paragraph writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। Short composition: এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি শর্ট কমপোজিশন লিখতে বলা হবে। গতানুগতিক বিষয়গুলো পরিহার করে শর্ট কমপোজিশন লিখতে হবে। Writing formal/informal letter: পরীক্ষায় formal letter /informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। Writing dialogue/summary: এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি ডায়লগ লিখতে বলা হবে। ডায়লগের বিষয়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। ডায়লগ রাইটিংয়ের বিকল্প প্রশ্ন হিসেবে সামারি রাইটিং হতে পারে।Completing a story/an imaginary situation: এ ক্ষেত্রে কোনো স্টোরি বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের তাদের নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে।