জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।ক-বিভাগ: অধ্যায়-২প্রশ্ন: বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে কারা?উত্তর: আসিরীয়রা।প্রশ্ন: ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন কে?উত্তর: সম্রাট নেবুচাঁদ নেজার।প্রশ্ন : দারিউস কোন দেশের সম্রাট ছিলেন?উত্তর: পারস্যের।প্রশ্ন: টাইগ্রিস নদীর উৎপত্তি কোথায়?উত্তর: আর্মেনিয়া পর্বত।প্রশ্ন: ‘ফারাও’ শব্দের অর্থ কী?উত্তর: বড় বাড়ি বা রাজকীয় বাড়ি।প্রশ্ন: ১ প্রাচীন পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন কে? উত্তর: সম্রাট দারিউস।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: মিসরকে নীলনদের দান বলা হয় কেন?উত্তর: নবোপলীয় সংস্কৃতির বাঁধন হতে বেরিয়ে এসে নীলনদের তীরে মিসরীয়রা প্রথম নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটালে বিশ্ব সভ্যতার সামগ্রিক পরিবর্তন সূচনা ঘটে। আর এসব কিছু নীলনদকে কেন্দ্র করে পরিচালিত হয়। তাই মিসরকে ‘নীলনদের দান’ বলা হয়।প্রশ্ন: সিন্ধু সভ্যতাকে নগরসভ্যতা বলা হয় কেন?উত্তর: সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরোনো সভ্যতা। এ জনগোষ্ঠী বেশ কয়েকটি শহর গড়ে তুলেছিল। শহরকে কেন্দ্র করে তারা বেশ উন্নত রাস্তা নির্মাণ, পানি সরবরাহ, পয়ঃপ্রণালি নিষ্কাশন, ডাস্টবিনের ব্যবস্থা ও নগর প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি উন্নত ধরনের নগর সুবিধা তৈরি করে। শহর বা নগরকেন্দ্রিক ছিল বলে এ সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা।প্রশ্ন: লৌহ যুগ বলতে কী বোঝায়?উত্তর: নবোপলীয় পর্যায়ের পরে মানবসভ্যতার যে স্তরে লোহার আবিষ্কার ও ব্যবহার শুরু হয়, তাকেই লৌহ যুগ বলে। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। খ্রিষ্টপূর্ব ১৮০০ থেকে ১২০০ অব্দ পর্যন্ত এশিয়া মাইনরের হিট্টাইটরা একচেটিয়াভাবে লোহা ব্যবহার করে। তাদের পথ ধরে ১০০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে লোহার ব্যবহার সমগ্র এশিয়া মাইনরে ছড়িয়ে পড়ে। এভাবেই প্রাচীন পৃথিবীতে লৌহ যুগের যাত্রা শুরু হয়। বর্তমান যুগকে লৌহ সভ্যতার যুগ বলা হয়।প্রশ্ন: ফিনিশীয় রাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল?উত্তর: মানবসমাজ ও সভ্যতা ক্রমবিকাশের ধারায় ফিনিশীয়দের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমেটি জাতিভুক্ত ফিনিশীয়রা খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে মেসোপটেমিয়ার পশ্চিম তীরে বসতি গড়ে তুলেছিল। এরপর ফিনিশীয়রা লেবানন পর্বত ও ভূমধ্যসাগরের মাঝামাঝি সংকীর্ণ ভূভাগে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সভ্যতা গড়ে তোলে। দশম থেকে অষ্টম খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে টায়ারের নেতৃত্বে ফিনিশীয়রা তাদের সাংস্কৃতিক প্রতিভার চরম উৎকর্য সাধন করে।প্রশ্ন: প্রাচীন চীনের ভৌগোলিক অবস্থার বৈশিষ্ট্য কী?উত্তর: ভৌগোলিক বিচ্ছিন্নতা চীনের ইতিহাসে একটি বিশেষ ভূমিকা পালন করেছে। এর ফলে চৈনিক সভ্যতা দীর্ঘকাল কৃতিত্বের সঙ্গে টিকে ছিল। চীন পূর্ব এশিয়ার বৃহত্তম একটি রাষ্ট্র। মূল চীনের সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী তিব্বত, সিংকিয়াং, মঙ্গোলিয়া ও মাঞ্চুরিয়া। প্রাচীনকালে প্রাকৃতিক বাধার কারণে মূল চীনের ভূখণ্ড চারপাশের অঞ্চল থেকে বিচ্ছিন্ন ছিল। বাধাগুলো হচ্ছে: উত্তরে গোবি মরুভূমি, পশ্চিমে তিব্বতের মালভূমি এবং পূর্ব-দক্ষিণ সীমানাজুড়ে ছিল প্রশান্ত মহাসাগর। এই প্রাকৃতিক কারণে চীন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত সভ্যতা গড়ে তুলেছিল।প্রশ্ন: ‘হায়ারোগ্লিফিক’ অর্থ কী?উত্তর: গ্রিকরা মিশরীয় লিপির নাম দেয় ‘হায়ারোগ্লিফিক’। এর অর্থ হচ্ছে ‘পবিত্র লিপি’। ধর্মমন্দির, পিরামিড, রাজাজ্ঞা প্রভৃতিতে হায়ারোগ্লিফিক পদ্ধতির লিখিত রূপ পাওয়া গেছে বলেই বোধ হয় গ্রিকরা এরূপ নামকরণ করেছে। ধীরে ধীরে হায়ারোগ্লিফিক লিপির অনেক উন্নতি ঘটে। প্রথম দিকে লিপি ছিল চিত্রভিত্তিক। দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক এবং শেষ পর্যায়ে বর্ণভিত্তিক। প্রথম দিকে লিপি খোদাই করা হতো পাথর আর কাঠের গায়ে। পরবর্তী সময়ে নলখাগড়াজাতীয় গাছের মণ্ড থেকে মিশরীয়রা কাগজ বানাতে শেখে। গ্রিকরা এর নাম দেয় প্যাপিরাস। দীর্ঘ লম্বা প্যাপিরাসের গায়ে লিখিত অনেক মোড়ক পরবর্তী সময়ে পিরামিডের মধ্যে পাওয়া গেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল