গ্রিন ইউনিভার্সিটিতে বাজেট-পরবর্তী সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার যথাযথ মানোন্নয়ন করতে হলে নির্ভেজাল শিক্ষা বাজেট প্রণয়ন করতে হবে। গত বুধবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেমিনার হলে বাজেট-পরবর্তী আলোচনা সভায় বক্তারা এ মত দেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাজেটের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফৈয়াজ খান, অধ্যাপক এম এম খান, রেজিস্ট্রার মো. মইনুল ইসলাম, সহযোগী অধ্যাপক শাহ মো. শফিউল হক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি