গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেমিনার হলে সম্প্রতি ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চের (এফএলটিআর) উদ্যোগে তিন দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬টি সরকারি ও ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২ জন শিক্ষক অংশ নেন। এফএলটিআরের চেয়ারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এই সার্টিফিকেট কোর্সের পরিচালক ও মুখ্য ফ্যাসিলিটেটর ছিলেন। বিজ্ঞপ্তি