গড়  রাশিগুলোর সংখ্যা = রাশিগুলোর যোগফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত?উত্তর: ২ টাকা।প্রশ্ন: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম নির্ণয় করতে হবে ৮ আর ৪ গুণ করে।প্রশ্ন: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩ গুণ করে।প্রশ্ন: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম নির্ণয় করতে হবে ২৪ কে ৮ দিয়ে ভাগ করে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে হলে ৬টি খাতার দাম থেকে প্রথমে ১টি খাতার দাম বের করতে হবে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম—কম হবে/সমান হবে/বেশি হবে/দ্বিগুণ হবে।উত্তর: কম হবে।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে?উত্তর: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে ৪৮ কে ৩ দিনে ভাগ করতে হবে।প্রশ্ন: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করা হয়?উত্তর: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য ( ) বন্ধনী ব্যবহার করা হয়।প্রশ্ন: গড়  — = রাশিগুলোর যোগফল।উত্তর: গড়  রাশিগুলোর সংখ্যা = রাশিগুলোর যোগফল। প্রশ্ন: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় কত?উত্তর: এখানে, রাশিগুলোর যোগফল = (১০+১১+১২+১৩+১৪) = ৬০রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং রাশিগুলোর গড় = ৬০৫ = ১২প্রশ্ন: গ.সা.গুর পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: গ. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।উত্তর: ১৮-এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল