গড়=রাশিগুলোর যোগফলরাশিগুলোর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য নয় সে ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র কী?উত্তর: নিঃশেষে বিভাজ্য নয় সে ক্ষেত্রে, ভাজক = (ভাজ্য - ভাগশেষ)  ভাগফল।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য নয় সে ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কী?উত্তর: নিঃশেষে বিভাজ্য নয়, সে ক্ষেত্রে, ভাগফল = (ভাজ্য - ভাগশেষ)  ভাজক।প্রশ্ন: ৩৯৭৬৮  ১০০ = কত?উত্তর: এখানে ভাজক ১০০। ভাজ্যের ডান দিক থেকে দুই অঙ্কের বামে অর্থাৎ দুই অঙ্কের পর কমা বসিয়ে পাওয়া যায় ৩৯৭,৬৮। সুতরাং ৩৯৭ ভাগফল এবং ৬৮ ভাগশেষ।প্রশ্ন: ৯৯৯৯৪২৫ = কত?উত্তর: ৯৯৯৯৪২৫ = (১০০০০-১)৪২৫ = (১০০০০৪২৫)-(১৪২৫) = ৪২৫০০০০-৪২৫ = ৪২৪৯৫৭৫সুতরাং ৯৯৯৯৪২৫ = ৪২৪৯৫৭৫প্রশ্ন: ৮২৫৪৯৯৯ = কত?উত্তর: ৮২৫৪৯৯৯ = ৮২৫৪(১০০০-১) = (৮২৫৪১০০০)-(৮২৫৪১) = ৮২৫৪০০০-৮২৫৪ = ৮২৪৫৭৪৬সুতরাং ৮২৫৪৯৯৯ = ৮২৪৫৭৪৬প্রশ্ন: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে কী পাওয়া যায়?উত্তর: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে, ওই নির্দিষ্টসংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।প্রশ্ন: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে, কীভাবে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়?উত্তর: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়।প্রশ্ন: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় সে রাশিটি কোন দিকে রাখতে হবে?উত্তর: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় রাশিটিকে অবশ্যই প্রথম লাইনের শেষের দিকে (ডান দিকে) রাখতে হবে।প্রশ্ন: গড় নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: একই জাতীয় একাধিক রাশির গড় = রাশিগুলোর যোগফল  রাশিগুলোর সংখ্যা।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত?উত্তর: ১৮ টাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল