ঘ ইউনিটে পাসের হার ৯.৮৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯ দশমিক ৮৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। মোট ১ লাখ ৯ হাজার ১৭৩ জন ভর্তি-ইচ্ছুকের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৯৮৯ জন। ১ হাজার ৪৫০টি আসনের বিপরীতে পাস করেছেন ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ১০১, মানবিক থেকে ২ হাজার ১৪৯, ব্যবসায় শিক্ষা থেকে ১ হাজার ৩১৬ জন পাস করেছেন। পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে। ৭ থেকে ১৪ নভেম্বর পাস করা শিক্ষার্থীরা ওয়েবসাইটে বিষয় নির্বাচনী ফরম পূরণ করতে পারবেন। ফল নিরীক্ষণ করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত।