ঘুরে এলাম জাপান থেকে

২০১৭ সালের ৫ থেকে ১৪ ফেব্রুয়ারি, দিনগুলো নিশ্চয়ই আমার স্মৃতিতে বারবার ঘুরেফিরে আসবে। জাপানের সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের আয়োজনে ‘জেনেসিস ২০১৭’ কর্মসূচির আওতায় এ কয়েকটি দিন ঘুরে এলাম ‘সূর্যোদয়ের দেশ’। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন হলিক্রস কলেজে ভর্তি হয়েছি, তখনো ভাবিনি সামনে এত বড় এক সুযোগ অপেক্ষা করছে আমার জন্য। মিড টার্ম পরীক্ষার সময় হঠাৎ একদিন অডিশনে ডাকা হলো। এরপরের সময়টা যেন স্বপ্নের মতো দ্রুত কেটে গেল!
আমাদের কলেজ থেকে আমি আর অর্চিতা বড়ুয়া সুযোগ পেয়েছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন করা হয় ১১ শিক্ষার্থীর একটি দল। আমরা দুজন ছাড়াও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আদিবা তাবাসসুম ও আরিফ বিল্লাহ, ঢাকা কলেজের মো. রেদোয়ানুল করিম, নটরডেম কলেজের হাসনাইন নূর সেজান, ভিকারুননিসা নূন কলেজের সামিহা ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আমান মুজাহিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ মাঈশা চৌধুরী ও নাজমুস সাকিব এবং আর্মড ফোর্স মেডিকেল কলেজের রামিসা রহমান ছিলেন এই দলের সদস্য। আমাদের সঙ্গে তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি খাইরুল বাশার।
৫ ফেব্রুয়ারি শুরু হয় যাত্রা। প্রথমবারের মতো ভিন্ন একটি দেশে নিজের দেশকে উপস্থাপন—সবার মনের উত্তেজনার ঢেউটা টের পাচ্ছিলাম। ৬ ফেব্রুয়ারি মালয়েশিয়া হয়ে পৌঁছালাম জাপানের নারিতা বিমানবন্দরে। সেখানে আমাদের অভ্যর্থনা জানালেন বাংলাদেশি দলের জাপানি সমন্বয়কারী হারুমি মোরি। ছোট এক পরিচয়পর্বের পর আমাদের একটি সেমিনারে নিয়ে যাওয়া হয়। জাপানি অধ্যাপক হিদেও কিমুরা তাঁর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন জাপানের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, সমাজব্যবস্থা, জনসংখ্যা, প্রযুক্তি প্রভৃতি বিষয়ে বিস্ময়কর সব তথ্য।
সেখানেই জানলাম, জাপানের প্রায় ৬৫ হাজার ৬৯২ জন মানুষের বয়স ১০০-এর ওপরে! তথ্যটা আমাকে ভীষণ অবাক করেছে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় চিবার শিনমিনাতো ক্লিন এনার্জি সেন্টারে, যেখানে বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপন্ন হয়। জাপানের উন্নতির পথে প্রাকৃতিক বিপর্যয় যে অন্তরায় হয়ে ওঠেনি, তার প্রধান কারণই হলো দুর্যোগ প্রতিরোধের সুপরিকল্পিত ব্যবস্থা, যার প্রমাণ আমরা পাই সেইবু ডিজাস্টার কন্ট্রোল সেন্টারে গিয়ে। সেখানে কৃত্রিম ঝড়, আগুন, ভূমিকম্প অনুভব করার মাধ্যমে দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কামোগাওয়া শহরটিও আমাকে দারুণ মুগ্ধ করেছে। কামোগাওয়া সি ওয়ার্ল্ডে সামুদ্রিক জীববৈচিত্র্যের এক বিশাল ভান্ডারে হারিয়ে গিয়েছিলাম। আমরা যেন জাপানের সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কাছ থেকে দেখতে পারি, সে জন্য আয়োজন করা হয়েছিল ‘হোম স্টে’ পর্ব। একটি জাপানি পরিবারের সঙ্গে দুই রাত থাকার দারুণ এক সুযোগ হয়েছিল। পরিবারের সদস্যদের আন্তরিকতা, ভালোবাসা মুহূর্তের মধ্যেই ঘুচিয়ে দিয়েছে দেশ, ভাষা ও সংস্কৃতির দূরত্ব।
ঘুরেএলামজাপানথেকে
সুষমামাহনাজ
২০১৭সালের৫থেকে১৪ফেব্রুয়ারি, দিনগুলোনিশ্চয়ইআমারস্মৃতিতেবারবারঘুরেফিরেআসবে।জাপানেরসরকারওজাপানইন্টারন্যাশনালকো-অপারেশনসেন্টারেরআয়োজনে ‘জেনেসিস২০১৭’ কর্মসূচিরআওতায়একয়েকটিদিনঘুরেএলাম ‘সূর্যোদয়েরদেশ’।স্কুলেরগণ্ডিপেরিয়েযখনহলিক্রসকলেজেভর্তিহয়েছি, তখনোভাবিনিসামনেএতবড়একসুযোগঅপেক্ষাকরছেআমারজন্য।মিডটার্মপরীক্ষারসময়হঠাৎএকদিনঅডিশনেডাকাহলো।এরপরেরসময়টাযেনস্বপ্নেরমতোদ্রুতকেটেগেল!
আমাদেরকলেজথেকেআমিআরঅর্চিতাবড়ুয়াসুযোগপেয়েছিলাম।পররাষ্ট্রমন্ত্রণালয়েরমাধ্যমেনির্বাচনকরাহয়১১শিক্ষার্থীরএকটিদল।আমরাদুজনছাড়াওবীরশ্রেষ্ঠনূরমোহাম্মদপাবলিককলেজেরআদিবাতাবাসসুমওআরিফবিল্লাহ, ঢাকাকলেজেরমো. রেদোয়ানুলকরিম, নটরডেমকলেজেরহাসনাইননূরসেজান, ভিকারুননিসানূনকলেজেরসামিহাইসলাম, বাংলাদেশইন্টারন্যাশনালস্কুলঅ্যান্ডকলেজেরআমানমুজাহিদ, নর্থসাউথবিশ্ববিদ্যালয়েরফাইরুজমাঈশাচৌধুরীওনাজমুসসাকিবএবংআর্মডফোর্সমেডিকেলকলেজেররামিসারহমানছিলেনএইদলেরসদস্য।আমাদেরসঙ্গেতত্ত্বাবধায়কহিসেবেছিলেনবাংলাদেশপররাষ্ট্রমন্ত্রণালয়েরপ্রতিনিধিখাইরুলবাশার।
৫ফেব্রুয়ারিশুরুহয়যাত্রা।প্রথমবারেরমতোভিন্নএকটিদেশেনিজেরদেশকেউপস্থাপন—সবারমনেরউত্তেজনারঢেউটাটেরপাচ্ছিলাম।৬ফেব্রুয়ারিমালয়েশিয়াহয়েপৌঁছালামজাপানেরনারিতাবিমানবন্দরে।সেখানেআমাদেরঅভ্যর্থনাজানালেনবাংলাদেশিদলেরজাপানিসমন্বয়কারীহারুমিমোরি।ছোটএকপরিচয়পর্বেরপরআমাদেরএকটিসেমিনারেনিয়েযাওয়াহয়।জাপানিঅধ্যাপকহিদেওকিমুরাতাঁরউপস্থাপনারমাধ্যমেতুলেধরেনজাপানেরসংস্কৃতি, খাদ্যাভ্যাস, সমাজব্যবস্থা, জনসংখ্যা, প্রযুক্তিপ্রভৃতিবিষয়েবিস্ময়করসবতথ্য।
সেখানেইজানলাম, জাপানেরপ্রায়৬৫হাজার৬৯২জনমানুষেরবয়স১০০-এরওপরে! তথ্যটাআমাকেভীষণঅবাককরেছে।এরপরআমাদেরনিয়েযাওয়াহয়চিবারশিনমিনাতোক্লিনএনার্জিসেন্টারে, যেখানেবর্জ্যপদার্থথেকেশক্তিউৎপন্নহয়।জাপানেরউন্নতিরপথেপ্রাকৃতিকবিপর্যয়যেঅন্তরায়হয়েওঠেনি, তারপ্রধানকারণইহলোদুর্যোগপ্রতিরোধেরসুপরিকল্পিতব্যবস্থা, যারপ্রমাণআমরাপাইসেইবুডিজাস্টারকন্ট্রোলসেন্টারেগিয়ে।সেখানেকৃত্রিমঝড়, আগুন, ভূমিকম্পঅনুভবকরারমাধ্যমেদুর্যোগওদুর্ঘটনামোকাবিলাকরারজন্যপ্রয়োজনীয়ধারণাওপ্রশিক্ষণদেওয়াহয়।
প্রশান্তমহাসাগরেরতীরবর্তীকামোগাওয়াশহরটিওআমাকেদারুণমুগ্ধকরেছে।কামোগাওয়াসিওয়ার্ল্ডেসামুদ্রিকজীববৈচিত্র্যেরএকবিশালভান্ডারেহারিয়েগিয়েছিলাম।আমরাযেনজাপানেরসাধারণমানুষেরজীবনযাত্রাআরওকাছথেকেদেখতেপারি, সেজন্যআয়োজনকরাহয়েছিল‘হোমস্টে’ পর্ব।একটিজাপানিপরিবারেরসঙ্গেদুইরাতথাকারদারুণএকসুযোগহয়েছিল।পরিবারেরসদস্যদেরআন্তরিকতা, ভালোবাসামুহূর্তেরমধ্যেইঘুচিয়েদিয়েছেদেশ, ভাষাওসংস্কৃতিরদূরত্ব।