চ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ৭ হাজার ৩১৯ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক