চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক আসনে ৩২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ শিক্ষার্থী। ১০ অক্টোবর সোমবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করার কার্যক্রম শেষ হয়। এবার এক লাখ ২২ হাজার ৯৪৮ ভর্তিচ্ছু আবেদন করেছেন। গত বছরের তুলনায় তা ১১ হাজার ৩৪৮ জন বেশি।উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার কার্যক্রম শুরু হয়েছিল। অনলাইনে শিক্ষার্থীরা এই আবেদন করেন।বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ছয়টি অনুষদ ও তিন ইনস্টিটিউটের অধীনে ৩৮টি বিভাগে আসনসংখ্যা তিন হাজার ৮৩৪টি। এবার ১৩১টি আসন বাড়ানো হয়েছে। ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।