চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই কোর্সে ভর্তির শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১১। মোট ৩৬টি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও এমফিল কোর্সে ভর্তি হওয়া যাবে।এমফিল ডিগ্রিএই বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে উত্তীর্ণ হতে হবে। আর স্নাতক ও মাস্টার্স পর্যায়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা সমমানের নম্বর থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে তিনি এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না। আরও অন্যান্য যোগ্যতার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে লক্ষ্য রাখতে হবে।পিএইচডি ডিগ্রিপিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের তিন অথবা চার বছরের সম্মান ও এক বছরের মাস্টার্স কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। আর সিজিপিএর ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম ৩.৫ থাকতে হবে ৪-এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে প্রার্থীদের জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে।তবে কোনো প্রার্থীর যদি এমফিল থাকে অথবা বিদেশি মাস্টার্স থাকে, তবে সিজিপিএ ৩ হলেও চলবে। বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।এএমফিল ও পিএইচডির আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিশ্ববিদ্যালয়ের জনতা বা অগ্রণী ব্যাংক থেকে। গবেষণা বৃত্তির জন্য ২০০ টাকার এবং রেজিস্ট্রেশনের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cu.ac.bd-তে খোঁজ করুন।