চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি শুরু ২৬ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক (ডেপুটি রেজিস্ট্রার) আ ক ম ফজলুল হক পাশা স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি এবার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি আবেদনের নির্ধারিত সময় আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরে আবেদন করতে হবে।ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে হেলপলাইনে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—এ ইউনিট: ০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট: ০১৫৫৫৫৫৫১৩৬, সি ইউনিট: ০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট: ০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট: ০১৫৫৫৫৫৫১৩৯, এফ ইউনিট: ০১৫৫৫৫৫৫১৪০, জি ইউনিট: ০১৫৫৫৫৫৫১৪১ এবং এইচ ইউনিট: ০১৫৫৫৫৫৫১৪২ এবং ই-মেইল: [email protected]বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন