প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯। পরীক্ষায় অংশ নেওয়া ৯৯ হাজার ৬২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৬২ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৮৬ দশমিক ৮৯ ও ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৮৫।
বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ২০। মানবিকে পাসের হার ৮৮ দশমিক ৭৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৮৮ দশমিক ৫৮।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ হাজার ৫০ ও ছাত্রী ৭ হাজার ৬৭০ জন।