চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং বিএসসি ফুড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (বিএফএসটি) কোর্সে মোট ১২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ আগস্টের মধ্যে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করতে হবে খুদে বার্তার মাধ্যমে। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cvasu.ac.bd) থেকে পাওয়া যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন