চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ১ম সেমিস্টার (২০০৯-২০১০) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের আগামী ৪ ও ৫ মে মঙ্গলবার ও বুধবার সকাল ১০টায় সকল সনদপত্রের মূল কপিসহ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সাক্ষাত্কার ও স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা ৫ মে বিকেল ৩-৫টা পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে মেধা ভিত্তিতে অনুষদ পরিবর্তন করতে পারবে। আসন শুন্যতা সাপেক্ষে ৬ মে বৃহস্পতিবার সকাল ১০টায় অপেক্ষমান তালিকার প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ এবং ওই দিনই ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তির ফলাফল ও অন্যান্য তথ্য পাওয়া যাবে www.cvasu.ac.bd এই ওয়েবসাইটে।