চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৬৪.৬০ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৩.৪৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১.১১ শতাংশ।
এই বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৫৩ জন শিক্ষার্থী। আগের বছর এই সংখ্যা ছিল দুই হাজার ১২৯।
চট্টগ্রাম বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৫৪২। এদের মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ পরীক্ষার্থী।