চট্টগ্রামে পিএসসিতে পাসের হার ৯৭.৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাসের হার ৯৭ দশমিক ৮৭ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। পিএসসিতে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা, দ্বিতীয় ফটিকছড়ি ও তৃতীয় পটিয়া। মোট পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৬০৬ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬১৭ জন।

ইবতেদায়ি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৩০৫ জন। পাস করেছে ২১ হাজার ৮৯০ জন। পাসের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। প্রথম হয়েছে চট্টগ্রামের বন্দর থানা, দ্বিতীয় চাটগাঁও থানা ও তৃতীয় ডবলমুরিং থানা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। জেলা প্রশাসক মেজবাহউদ্দিন ফল প্রকাশ করেন। সঙ্গে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।