চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ শনিবার শেষ হয়েছে। সকালে ষষ্ঠ শ্রেণি ও বিকেলে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর।
জেলা ভর্তি কমিটি সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল ৭ হাজার ৮৭২ শিক্ষার্থী। এই শ্রেণিতে শূন্য আসন রয়েছে ৬৫৫টি। বিকেলে অনুষ্ঠিত সপ্তম শ্রেণিতে শূন্য থাকা ৪৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭৩ শিক্ষার্থী।
জেলা ভর্তি কমিটির সদস্যসচিব ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২২ ডিসেম্বর সকালে পঞ্চম ও বিকেলে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।