চলক হলো কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত একটি এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৫প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। গতকালের ধারাবাহিকতায় আজ কম্পিউটার শিক্ষা বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৮ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: চলক কী?উত্তর: চলক হলো কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত একটি এলাকা, যেখানে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য ডাটা বা তথ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।প্রশ্ন: কন্ট্রোল কী?উত্তর: কন্ট্রোল হলো ভিজুয়াল বেসিকের বিশেষ ধরনের কিছু অবজেক্ট, যেগুলো ফরমের ওপর স্থাপন করে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ইন্টারফেস তৈরি করা হয়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: উচ্চস্তরের ভাষার সুবিধাগুলো কী রূপ?উত্তর: উচ্চস্তরের ভাষায় মানুষের পরিচিত বা ব্যবহূত শব্দ ব্যবহার করে প্রোগ্রামের কাজ করা যায়। ফলে যান্ত্রিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার চেয়ে উচ্চস্তরের ভাষা সহজে লেখা যায়। উচ্চস্তরের ভাষা যেহেতু যন্ত্রনির্ভর নয়, সেহেতু উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রাম সামান্য পরিবর্তন করে বা কোনো প্রকার পরিবর্তন ছাড়াই যেকোনো কম্পিউটারে চালানো যায়। উচ্চস্তরের ভাষায় প্রোগ্রামিংয়ের কাজ করতে সময়ও অনেক কম লাগে। উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামে কোনো ভুল থাকলে সহজে শনাক্ত করা যায় এবং সংশোধন করা যায়।প্রশ্ন: কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখ।উত্তর: কম্পাইলার ও ইন্টারপ্রেটার দুটোই অনুবাদক প্রোগ্রাম। এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একেবারে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে। ফলে প্রোগ্রামের কোথায় বা কোন লাইনে ভুল আছে এবং কী ধরনের ভুল আছে তা একেবারে প্রদর্শিত হয়। কম্পাইলারের সাহায্যে একটি প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় বারবার রূপান্তরিত করার প্রয়োজন হয় না। কিন্তু ইন্টারপ্রেটারের সাহায্যে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রাম নিয়ে যখনই কাজ করতে হয় তখনই আবার নতুন করে প্রোগ্রামটিকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। কম্পাইলার ইন্টারপ্রেটারের তুলনায় দ্রুতগতিতে কাজ করে।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ওয়াইফাই কী?উত্তর: ওয়াইফাই হচ্ছে এমন এক নেটওয়ার্ক-ব্যবস্থা, যার সাহায্যে নির্দিষ্ট ক্ষুদ্রায়তনের এলাকায় তারবিহীন নেটওয়ার্ক স্থাপন করা যায়।প্রশ্ন: ব্লুটুথ কী?উত্তর: ওয়াইফাইয়ের মতোই ক্ষুদ্রায়তনের মধ্যে ব্লুটুথ নামক তারবিহীন নেটওয়ার্ক স্থাপিত হতে পারে।প্রশ্ন: নেটওয়ার্ক কী?উত্তর: যে বিশেষ ব্যবস্থায় মডেম, কেব্ল বা সাটেলাইটের মাধ্যমে এক কম্পিউটারের সঙ্গে অন্য এক বা একাধিক কম্পিউটার বা টারমিনাল সংযুক্ত হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।প্রশ্ন: ইন্টারনেট কী?উত্তর: ইন্টারনেট হলো বিশ্বব্যাপী হাজারো কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশাল একটি নেটওয়ার্ক, যাকে কার্যগত বিশ্লেষণ করলে বলা যায় নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক।প্রশ্ন: মডেম কী?উত্তর: মডেম হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটাল সংকেতে রূপান্তরকারী হার্ডওয়্যার ডিভাইস, যা কোনো কম্পিউটারকে ফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে।প্রশ্ন: সার্চ ইঞ্জিন কী?উত্তর: সার্চ ইঞ্জিন হলো এমন কিছু ওয়েব পেজ যেগুলো ব্যবহারকারীর পক্ষ থেকে তার প্রয়োজনীয় কাজটি খুঁজে বের কর দেয়।প্রশ্ন: ই-মেইল কী?উত্তর: ই-মেইল হলো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। এর কাজ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ফ্যাক্স মেশিনে তথ্য পাঠানো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল