চলতি আমানত থেকে যে কোনো সময় অর্থ উত্তোলন করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৫ ২৪। কোন খাতে বাংলাদেশ সরকার লোকসানের সম্মুখীন হয়েছে?i. ভূমি রাজস্ব ii. রেলওয়ে iii. মোটর ও যানবাহন করকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২৫। আমাদের দেশে বিনিয়োগের পরিমাণ কম। কারণ কী?i. বাজারে পণ্যের চাহিদা কম ii. দক্ষ জনশক্তি কম iii. দক্ষ সংগঠকের অভাবকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে উদ্বৃত্ত অর্থ তথা সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করা। এ ব্যাংক সাধারণত চলতি, সঞ্চয়ী, স্থায়ী—এ তিন ধরনের আমানত গ্রহণ করে।২৬। আমানতের অর্থ যেকোনো সময় উত্তোলন করা যায় কোন আমানত থেকে? ক. চলতি খ. সঞ্চয়ী গ. স্থায়ী ঘ. চলতি ও সঞ্চয়ী২৭। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের প্রতিনিধি হিসেবে কোন কাজগুলো করে থাকে?i. বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় ii. বাড়িভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন ও বিদ্যুৎ বিল পরিশোধiii. মূল্যবান অলংকার ও দলিলপত্র গচ্ছিত রাখাকোনটি সঠিক? ক. i খ. i, ii ও iii গ. i, ii ঘ. ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:হাসান সাহেব সাপ্তাহিক কেনাকাটার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে লক্ষ করলেন, চাল-ডালসহ অন্যান্য জিনিসের দাম মোটামুটি স্বাভাবিক হলেও তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ক্রেতারা অধিক পরিমাণ তেল ক্রয় করছে।২৮। এ ক্ষেত্রে বাজারের অবস্থা কোন প্রকৃতির?ক. বাজারে স্বাভাবিক অবস্থা বিরাজমান খ. বাজারে অস্বাভাবিক অবস্থা বিরাজমান গ. বাজারে তেলের সরবরাহ বেড়ে গেছে ঘ. বাজারে তেল সহজলভ্য২৯। হাসান সাহেবের দেখা বাজার এরূপ হওয়ায় চাহিদা রেখা কেমন হবে?i. বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ii. বাম থেকে ডান দিকে নিম্নগামী iii. ডান থেকে বাম দিকে ঊর্ধ্বগামীকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৩০। অর্থের তারল্য বলতে কী বোঝায়?i. অর্থের সহজ বহনযোগ্যতা ii. অর্থ দ্রব্যে পরিবর্তনযোগ্যতা iii. অর্থ দ্বারা যেকোনো দ্রব্য ক্রয়যোগ্যতাকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii৩১। একটি গরুর সঙ্গে একটি শার্টের বিনিময় কী ধরনের সমস্যার সৃষ্টি হবে?i. অভাবের অসামঞ্জস্যতা ii. দ্রব্যের অবিভাজ্যতা iii. মূল্য পরিমাপের অসুবিধাকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. ঘ ৩১. খ।