চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১৬প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১২ ৭. পৃথিবীর একমাত্র উপগ্রহ —।উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র।৮. লিপইয়ারের বছর — দিনে হয়। উত্তর: লিপইয়ারের বছর ৩৬৬ দিনে হয়।৯. পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে।উত্তর: পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।১০. — সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। উত্তর: সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র।১১. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় — কোটি কিলোমিটার। উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।১২. বুধ ও শুক্রের কোনো — নেই। উত্তর: বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।১৩. সবচেয়ে দূরের গ্রহ —।উত্তর: সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।১৪. চাঁদ আয়তনে পৃথিবীর — ভাগের এক ভাগ। উত্তর: চাঁদ আয়তনে পৃথিবীর ৫০ ভাগের এক ভাগ।১৫. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর — ও — সমান হয়।উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিন ও রাত সমান হয়।১৬. বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম —। উত্তর: বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম হ্যালির ধূমকেতু।১৭. চাঁদ পৃথিবীর নিকটতম —।উত্তর: চাঁদ পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক।১৮। মহাশূন্যে — ধরনের জ্যোতিষ্ক রয়েছে।উত্তর: মহাশূন্যে সাত ধরনের জ্যোতিষ্ক রয়েছে।১৯। পৃথিবীর মেরুর সংখ্যা —।উত্তর: পৃথিবীর মেরুর সংখ্যা দুটি।২০। বার্ষিক গতির ফলে পৃথিবীর — ছোট-বড় হয়।উত্তর: বার্ষিক গতির ফলে পৃথিবীর দিনরাত্রি ছোট-বড় হয়। অধ্যায়-১৩ ১। আলট্রাসনোগ্রাফ যন্ত্রে — তরঙ্গ ব্যবহার করা হয়।উত্তর: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়।২। ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম —।উত্তর: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ড্রামসিডার।৩। টিভির রিমোট কন্ট্রোলে — সংকেত ব্যবহার করা হয়।উত্তর: টিভির রিমোট কন্ট্রোলে অবলোহিত সংকেত ব্যবহার করা হয়।৪। অন্য প্রাণীর চেয়ে মানুষের — অনেক বেশি।উত্তর: অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি।৫। বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ —।উত্তর: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।৬। কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের — অভাব অনেকাংশে দূর হয়েছে।উত্তর: কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের খাদ্যের অভাব অনেকাংশে দূর হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল