চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১৭। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুর খ. ময়মনসিংহ
গ. নারায়ণগঞ্জ ঘ. রাজবাড়ী
১৮। শুধু জীবনযাপনের জন্যই নয়, চিত্রশিল্পীরা কাজ করছেন—
i. সুন্দর ও রুচিশীল সমাজগঠনে
ii. রাজনৈতিক অঙ্গনে বিকাশের জন্য
iii. সংস্কৃতি সমৃদ্ধ সমাজগঠনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i
১৯। এগারো সিন্দুর সাদী মসজিদ কোথায় অবস্থিত? ক. কুমিল্লায় খ. ময়মনসিংহে
গ. মুঞ্জিগঞ্জে ঘ. ফরিদপুরে
২০। নারায়ণগঞ্জের ফলকচিত্রমণ্ডিত দুর্গ কোনটি?
i. লালবাগের দুর্গ ii. হাজীগঞ্জ দুর্গ
iii. সোনাকান্দা দুর্গ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i গ. i ও ii ঘ. ii ও iii
২১। কী কারণে বাংলাদেশের তাঁতের শাড়ি বিদেশে বিখ্যাত?
ক. ভালো বুনন খ. নকশা
গ. ভালো সুতা ঘ. রং, নকশা ও ছবি
২২। বাংলাদেশের চারু ও কারুকলা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কতজন শিল্পী উত্তীর্ণ হন?
ক. প্রায় চার শতাধিক খ. প্রায় পাঁচ শতাধিক
গ. তিন শতাধিক ঘ. ছয় শতাধিক

অধ্যায়-২
১। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে কেন সংগ্রাম করেছে?
ক. মুসলিম জাতি গঠনের জন্য
খ. স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য
গ. আলাদা জাতি গঠনের জন্য
ঘ. শৌখিনভাবে বেঁচে থাকার জন্য
২। সাম্প্রদায়িক দাঙ্গা কী?
ক. ধর্মীয় দাঙ্গা খ. আঞ্চলিক দাঙ্গা গ. জাতিগত দাঙ্গা ঘ. ভূমি দখলের দাঙ্গা
৩। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গা এক কলঙ্কময় ঘটনা কেন?
i. হিন্দুদের হত্যা ii. নিরীহ মানবসন্তান হত্যা
iii. নিরীহ মুসলমানদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
৪। পূর্ব পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষ বাংলায় কথা বলত?
ক. ৯৯ ভাগ খ. ১ ভাগ গ. ১১ ভাগ গ. ২১ ভাগ
৫। পশ্চিম পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষ উর্দু ভাষায় কথা বলত?
ক. ১৫ ভাগ খ. ৮৫ ভাগ
গ. ৯৫ ভাগ ঘ. ৭৫ ভাগ
৬। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু—ঢাকায় কে এই ঘোষণা দেন?
ক. জুলফিকার আলী ভুট্টো খ. জেনারেল ইয়াহিয়া গ. মহম্মদ আলী জিন্নাহ ঘ. খাজা নিজামুদ্দীন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-১
১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ক।
অধ্যায়-২
১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. গ।
শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা