চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-২
৭। পাকিস্তানের শতকরা মোট কত ভাগ মানুষ বাংলায় কথা বলত?
ক. ৪৫ ভাগ খ. ৫৫ ভাগ
গ. ৯৯ ভাগ ঘ. ৮৫ ভাগ
৮। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের কোন বিষয়টিকে বিকৃত করার চেষ্টা করেছিল?
ক. ভাষা খ. সংস্কৃতি
গ. জাতীয়তাবোধ
ঘ. দেশপ্রেম
৯। ঢাকায় চারু ও কারুকলা প্রতিষ্ঠান গড়ার পেছনে যাঁদের অবদান ছিল—
i. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ii. শফিউদ্দিন আহমেদ
iii. শিল্পী হাশেম খান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii
১০। বঙ্গবন্ধুর ছয় দফার লোগো কে তৈরি করেছিলেন?
ক. শিল্পী হাশেম খান
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘ. শিল্পী মুর্তজা বশীর
১১। স্বৈরাচারী আইয়ুবের পতন ঘটানো আন্দোলনে ছাত্রদের সঙ্গে কারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল?
ক. শ্রমিক খ. চাকরিজীবী
গ. সাধারণ মানুষ ঘ. শিল্পীরা
১২। মহান স্বাধীনতা আন্দোলনে শিল্পীদের হাতের বড় অস্ত্র ছিল—
ক. মেশিনগান খ. আগ্নেয়াস্ত্র
গ. তুলি ঘ. হালকা অস্ত্র
১৩। ভাষা আন্দোলনে যেসব শিল্পীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল—
i. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ii. শিল্পী কাজী আবদুর রউফ
iii. আবদুর রাজ্জাক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii.
১৪। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশাযুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কতবার বের হয়?
ক. ৫ বার খ. ৬ বার
গ. ৪ বার ঘ. ৭ বার
১৫। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশা যুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কত সালে প্রথম প্রকাশ হয়?
ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৫৬ সালে
১৬। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বঞ্চনা ও নির্যাতনের প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শিল্পকলা একাডেমী গ্যালারিতে
খ. জাদুঘর গ্যালারিতে
গ. বাইরে
ঘ. শিশু একাডেমী গ্যালারিতে
১৭। ‘বিদ্রোহী স্বরবর্ণ’ প্রদর্শনীতে বর্ণের সংখ্যা কত ছিল?
ক. ১২টি খ. ১৫টি গ. ১৩টি ঘ. ২১টি
১৮। কত সালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম আলপনা এঁকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়?
ক. ১৯৫২ সাল খ. ১৯৫৩ সাল
গ. ১৯৫৬ সাল ঘ. ১৯৫৯ সাল
১৯। চিত্রশিল্পীরা আলপনাকে বাঙালির কোন বিশেষ ভূমিকায় চিন্তা করেছিল?
i. সামাজিকতার অংশ
ii. সমাজজীবনে স্বাভাবিক সংস্কৃতিচর্চা
iii. বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. i ঘ. ii ও iii
২০। ৩৫। শিল্পাচার্যের পাশে শেষ দিন পর্যন্ত মিছিলে ছিলেন—
ক. বেগম রোকেয়া
খ. বেগম সুফিয়া কামাল
গ. শহীদ কবির ঘ. ফরিদা জামান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-২
৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ।
 শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ
উচ্চবিদ্যালয়, ঢাকা