চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-২
২১। শিল্পী নবান্নের প্রদর্শনীতে কোন ধরনের ছবি আঁকতেন?
i. কবিগানের লড়াই ii. পুতুল নাচ
iii. নতুন ধানের পিঠা, পায়েস খাওয়া
ক. i খ. ii গ. ii ও ii ঘ. i ও iii
২২। নবান্ন প্রদর্শনীতে শিল্পাচার্যের আঁকা স্ক্রল ছবিটির দৈর্ঘ্য কত ছিল?
ক. ৬০ ফুট খ. ৬ ফুট
গ. ৫০ ফুট ঘ. ১৮ ফুট
২৩। শিল্পীরা ‘কালবৈশাখী’ শিরোনাম কোন উপলক্ষে নির্বাচিত করেছিলেন?
ক. বর্ষবরণ উপলক্ষে খ. নবান্ন উপলক্ষে
গ. স্বাধীনতা উদ্যাপন উপলক্ষে
ঘ. বসন্তবরণ উপলক্ষে
২৪। ‘মঙ্গল শোভাযাত্রা’ কী?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রা
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবান্ন শোভাযাত্রা
গ. পরিবেশ বাঁচাও শোভাযাত্রা
ঘ. বিশ্ববিদ্যালয়ের একুশের শোভাযাত্রা
২৫। শিল্পাচার্যের স্ক্রল আঁকার মাধ্যম ছিল—
i. জলরং ii. কালি ও তুলি iii. তেলরং
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
২৬। শিল্পাচার্যের স্ক্রল কিসের ওপর আঁকা হয়েছিল?
ক. ক্যানভাস খ. হ্যান্ডমেড পেপার
গ. একটু মোটা কাগজ ঘ. মার্কিন কাপড়
২৭। বঙ্গবন্ধু কত তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ৩ মার্চ ৭১ খ. ২৬ মার্চ ৭১
গ. ৭ মার্চ ৭১ ঘ. ২ মার্চ ৭১
২৮। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন বেগবান করার জন্য বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কে ছিলেন?
i. শিল্পী হাশেম খান ii. শিল্পী কাইয়ুম চৌধুরী iii. শিল্পী মুর্তজা বশীর
ক. ii খ. i গ. i ও ii ঘ. ii ও iii
২৯। বিপ্লবী চিত্রের মিছিল-এর ছবিগুলো আঁকতে শিল্পীদের কত দিন লেগেছিল?
ক. ১০ দিন খ. ১৫ দিন
গ. ৭ দিন ঘ. ২১ দিন
৩০। কত তারিখ বিপ্লবী চিত্রের মিছিল বের করা হয়?
ক. ৭ মার্চ ৭১ খ. ১৭ মার্চ ৭১
গ. ২৬ মার্চ ৭১ ঘ. ২ মার্চ ৭১
৩১। বিপ্লবী চিত্রের মিছিলে প্রত্যেক শিল্পীর হাতে কী ছিল?
ক. তুলি খ. লাঠি গ. রংতুলি ঘ. ছবি
৩২। ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর নানা রকম প্রস্তুতির কথা বাঙালিরা প্রকাশ্যে বলতে পারছিল না, কারণ—
ক. প্রাণের ভয়ে খ. মার্শাল ল বহাল থাকায়
গ. বঙ্গবন্ধুর নির্দেশে
ঘ. পর্যাপ্ত অস্ত্র না থাকায়।
সঠিক উত্তর
অধ্যায়-২
২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ।
শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা