
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১। সাঁওতাল দম্পতি শিল্পী কে?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. শিল্পী যামিনী রায় গ. শিল্পাচার্য নন্দলাল বসু
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
২। ছবি আঁকায় ব্যবহূত রঙের ক্ষেত্রে আদিমতার পথ অবলম্বন করেছিলেন কোন শিল্পী?
ক. শিল্পাচার্য নন্দলাল বসু
খ. শিল্পী এস এম সুলতান
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
ঘ. শিল্পী যামিনী রায়
৩। তিন কন্যা ও কীর্তন ছবিটির শিল্পী কে?
ক. শিল্পাচার্য নন্দলাল বসু খ. শিল্পী যামিনী রায়
গ. পাবলো পিকাসো ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৪। কত বছর বয়সে শিল্পী যামিনী রায় পরলোক গমন করেন?
ক. ৮১ বছর খ. ৯৫ বছর
গ. ৩৭ বছর ঘ. ৮৫ বছর
৫। শিল্পী যামিনী রায়ের জন্মস্থান কোথায়?
ক. বাঁকুড়া খ. খড়্গপুর
গ. বেলিয়াতোড় ঘ. জোড়াসাঁকো
৬। শিল্পী পাবলো পিকাসো কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ২০ অক্টোবর খ. ২৫ অক্টোবর
গ. ১১ সেপ্টেম্বর ঘ. ২৩ অক্টোবর
৭। মালগা শহরে কোন শিল্পী জন্মগ্রহণ করেন?
ক. শিল্পী পাবলো পিকাসো
খ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
গ. শিল্পী যামিনী রায় ঘ. শিল্পাচার্য নন্দলাল বসু
৮। শিল্পী পাবলো পিকাসো প্রথম কত বছর বয়সে ছবি আঁকেন?
ক. ৫ খ. ৬ গ. ৪ ঘ. ৩
৯। পিকাসোর আঁকা ‘গুয়েনিকা’ দেখে তোমার কী মনে হয়?
i. ভয়াবহতা ii. মৃত্যুর পরের দেহাবশেষ
iii. হিংস্রতা
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii
১০। প্রকৃতপক্ষে তাঁর জীবনটাই ছিল এক বিরাট শিল্প—কার বেলায় প্রযোজ্য?
ক. ভিনসেন্ট ভ্যান গঘ খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পী পাবলো পিকাসো
ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
১১। লিথোগ্রাফে অসাধারণ ছিলেন—
ক. শিল্পী যামিনী রায় খ. শিল্পী এস এম সুলতান
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
ঘ. শিল্পী পাবলো পিকাসো
১২। কোথায় শিল্পী পাবলো পিকাসোর জীবনের চিরসমাপ্তি ঘটে?
ক. ফ্রান্সে খ. স্পেনে গ. হল্যান্ডে ঘ. লন্ডনে
১৩। শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ভারতে খ. ফ্রান্সে গ. ইতালিতে ঘ. হল্যান্ডে
১৪। কত সালে শিল্পী ভ্যান গঘ জন্মগ্রহণ করেন?
ক. ১৯৫৩ খ. ১৮৫৩ গ. ১৯৫১ ঘ. ১৮৫১
১৫। কত বছর বয়সে ভ্যান গঘ তার ভাইকে চিঠি লেখেন?
ক. ৩৭ খ ২৭ গ. ২১ ঘ. ১৭।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৩
১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ।
শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা