চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১৬। ‘সূর্যমুখী ফুল’ ছবিটির শিল্পী কে?
ক. পাবলো পিকাসো খ. শিল্পাচার্য নন্দলাল বসু
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
ঘ. পটুয়া কামরুল হাসান
১৭। কেন শিল্পী ভ্যান গঘ আত্মহত্যা করলেন?
i. দারিদ্র্যের কারণে ii. মুখশ্রীর কারণে
iii. তীব্র হতাশার কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
১৮। জীবদ্দশায় শিল্পী ভ্যান গঘ কয়টি ছবি বিক্রি করেন?

ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. ১টি
১৯। শিল্পাচার্য নন্দলাল বসুর শিল্পীজীবনের সূচনা কিসের মাধ্যমে?
ক. ঘরের দেয়ালে আঁচড় কেটে
খ. লেপ-তোষকের ওপর ছবি এঁকে
গ. মাটি দিয়ে পুতুল তৈরি করে
ঘ. জলরঙের মাধ্যমে
২০। কত সালে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগ দেন?
ক. ১৯০২ সাল খ. ১৯০০ সাল
গ. ১৯০৫ সাল ঘ. ১৯২১ সাল
২১। বিচিত্রা সংঘ কত সালে স্থাপিত হয়?
ক. ১৯১০ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯০২ সালে ঘ. ১৯১২ সালে
২২। কোন বিষয়ে ছবি এঁকে শিল্পাচার্য নন্দলাল বসু বিশেষ খ্যাতি অর্জন করেন?
ক. জলরঙে খ. তুলি-কালিতে
গ. দেয়ালচিত্র এঁকে ঘ. তেলরঙে
২৩। শেষ জীবনে শিল্পাচার্য নন্দলাল বসু কোনদিকে বিশেষ মনোযোগী হন?
i. তুলি-কালি ii. কালি-কলম iii. ছাপচিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. i ও iii
২৪। কত সালে নন্দলাল বসু পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৫১ খ. ১৯৫৪ গ. ১৯৪৮ ঘ. ১৯৫৩
২৫। অবনীন্দ্রনাথ ঠাকুর কত সালে কলকাতা আর্ট স্কুলে অধ্যক্ষের পদে যোগ দেন?
ক. ১৮৯৮ খ. ১৯০৫ গ. ১৯০১ ঘ. ১৯২৪
২৬। কিসের প্রভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীলতার দিকে আকৃষ্ট হন?
i. বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী দেখে
ii. পারিবারিক শৌখিন পরিবেশ
iii. ঘরের দেয়ালে টানানো চিত্রকর্ম দেখে
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও iii
২৭। তোমার পাঠ্যবইয়ের ‘ক্ষীরের পুতুল’-এর শিল্পী কে?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যামিনী রায় ঘ. নন্দলাল বসু
২৮। কোন ছবিটির শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর?
ক. মুগল খ. নৃত্য
গ. কীর্তন ঘ. পদ্ম হাতে রাজকুমারী
২৯। কত খ্রিষ্টাব্দে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ১৯২১ খ. ১৯৫১ গ. ১৯৪৮ গ. ১৮৯৮।
৩০। শিল্পী সুলতান কেন বলিষ্ঠ দেহ ও শক্তিশালী কৃষককুলের ছবি এঁকেছেন?
i. তারাই দেশের শক্তি
ii. নিজের হেঁয়ালিপনার কারণে
iii. তাদের ভেতরের শক্তিশালী রূপটা তুলে ধরতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. iii
৩১। কখন থেকে রবীন্দ্রনাথ শিল্পীর মতোই ছবি আঁকেন?
ক. শিশুকাল থেকেই খ. কিশোর বয়স থেকেই
গ. প্রবীণ বয়সে ঘ. যুবক বয়সে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৩
১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. গ।
জাকির হোসেন ফকির, শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা