চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে চারু ও কারুকলার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৫
৫। বিশ্বে রং করার প্রিয় মাধ্যম—
ক. অ্যাক্রেলিক খ. জলরং
গ. পোস্টার রং ঘ. তেলরং
৬। পৃথিবীর সব কালজয়ী ছবির মাধ্যম কী?
ক. তেলরং খ. জলরং
গ. পোস্টার রং ঘ. অয়েল ক্যাস্টেল
৭। তেলরঙের ছবির বৈশিষ্ট্য কী?
i. ছবি নষ্ট হয় না
ii. শত শত বছর টিকে থাকে
iii. সঠিক পরিচর্যা করলে উজ্জ্বলতা হারায় না
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. ii
৮। তৈলরঙের ছবি আঁকার ক্ষেত্রে কোনটি শিল্পীদের আকৃষ্ট করে?
i. সহজে শুকিয়ে যায়
ii. বাস্তবভিত্তিক ছবি আঁকার ক্ষেত্রে অতুলনীয়
iii. দ্রুত ছবি আঁকা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৯। কোন কাগজে তেলরঙের ছবি আঁকা যায়?
ক. কার্টিজ পেপার খ. পোস্টার পেপার গ. আর্ট পেপার ঘ. শক্ত মোটা পেপার
১০। ক্যানভাসের ছিদ্র বন্ধ করার জন্য ক্যানভাসে কী লাগাতে হয়?
i. জিংক অক্সাইড ii. পোস্টার রং
iii. আইকা গাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ঘ. ii ও iii
১১। তেলরঙে ছবি আঁকার বিষয়টি ফুটিয়ে তুলতে কী করতে হয়?
ক. গাঢ় বর্ণটি প্রয়োগ করতে হয়
খ. হালকা বর্ণটি প্রয়োগ করতে হয়
গ. সাধারণ রং প্রয়োগ করতে হয়
ঘ. খুব হালকা রং প্রয়োগ করতে হয়
১২। তেলরঙের ছবি আঁকতে কেন সময় বেশি লাগে?
i. তেল শুকাতে সময় লাগে
ii. রং শুকালে পুনরায় কাজ করা যায় iii. তেল শুকায় না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. iii
১৩। হার্ডবোর্ড, টিন বা কাঠের ওপর কোন রঙে ছবি আঁকা যায়?
ক. অ্যানামেল রং খ. তেলরং
গ. জলরং ঘ. অ্যাক্রেলিক রং
১৪। রিকশা পেইন্টিং কোন মাধ্যমে করা হয়?
ক. তেলরং খ. অ্যাক্রেলিক
গ. অ্যানামেল রং ঘ. পোস্টার রং
১৫। প্রচারমাধ্যমে কোন রং ব্যবহার করা হয়?
ক. পোস্টার রং খ. জলরং
গ. অ্যানামেল রং ঘ. তেলরং
১৫। প্লাস্টিক রং ঘন হলে কোন রং তৈরি হয়?
ক. অ্যাক্রেলিক খ. মোম রং
গ. পোস্টার রং ঘ. ক্রেয়ন রং

অধ্যায়-৬
১। বিষয়ভিত্তিক ছবি কোনটি?
ক. নৌকাবাইচ খ. বাড়ির আঙিনা
গ. বসন্তকাল ঘ. ধানখেত
২। বৈশাখী মেলা কোন ধরনের ছবি?
ক. বর্ণনামূলক খ. বিষয়ভিত্তিক
গ. বাঙালির কালচার
ঘ. কেনাবেচামূলক
৩। নকশা কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ২ ঘ. ১
৪। নকশা আঁকলে কী হয়?
i. মনের প্রফুল্লতার প্রকাশ ঘটে
ii. সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে
iii. মানুষে ভালো বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii.

সঠিক উত্তর
অধ্যায়-৫
৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩.ক ১৪. গ ১৫. ক।
অধ্যায়-৬
১. ক ২. খ ৩. গ ৪. খ।
জাকির হোসেন ফকির
শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা