*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। ভৌগোলিক কারণে বাংলাদেশের বেশির ভাগ অঞ্চলের মাটি কেমন?
ক. পলি মাটি খ. দোআঁশ মাটি গ. আঠালো মাটি ঘ. আঠালো-দোআঁশ
উত্তর: ক. পলি মাটি
২। দেশের প্রাচীন শিল্পকলার নিদর্শন জাদুঘরে কেন পাওয়া যায়?
i. জাদুঘর ঐতিহ্যবাহী শিল্পকর্ম রাখার স্থান
ii. জাদুঘরে প্রত্নতত্ত্ব সংগ্রহশালা থাকে বলে iii. চিত্রকলা থাকে বলে
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: গ. i ও ii
৩। পাথরের খিলান বাড়িঘরে কেন ব্যবহার করা হতো?
ক. টেকসই হওয়ার জন্য খ. সুন্দর দেখানোর জন্য
গ. রাজমহল বলে ঘ. ধনিক শ্রেণির বাসস্থান বলে
উত্তর: ক. টেকসই হওয়ার জন্য
৪। গুপ্ত বংশের রাজারা কখন থেকে রাজত্ব শুরু করেন?
ক. খ্রিষ্টীয় ছয় শতক থেকে খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
গ. খ্রিষ্টীয় পাঁচ শতক থেকে ঘ. খ্রিষ্টীয় তিন শতক থেকে
উত্তর: খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
৫। বর্মনরা কখন রাজত্ব শুরু করে?
ক. মৌর্য বংশের পরে খ. পাল বংশের আগে
গ. পাল বংশের পরে ঘ. মৌর্য বংশের আগে
উত্তর: গ. পাল বংশের পরে
৬। সমতট কোন অঞ্চলের নাম ছিল?
ক. বাংলার উত্তর অঞ্চল খ. বাংলার উত্তর-পশ্চিম অঞ্চল
গ. বাংলার দক্ষিণ-পূর্ব ভাগ গ. বাংলার দক্ষিণ-পশ্চিম ভাগ
উত্তর: গ. বাংলার দক্ষিণ-পূর্ব ভাগ
৭। কত সালে বখতিয়ার খিলজি রাজত্ব শুরু করেন?
ক. ১২০৪ সালে খ ১২০৩ সালে গ. ১২০৫ সালে ঘ. ১২০৬ সালে
উত্তর: ক. ১২০৪ সালে
৮। রাজা লক্ষ্মণ সেন কার কাছে পরাজিত হন?
ক. মহীপাল খ. কুমার দাস গুপ্ত গ. সম্রাট অশোক ঘ. বখতিয়ার খিলজি
উত্তর: ঘ. বখতিয়ার খিলজি
৯। সেন বংশীয় রাজারা কোন অংশের রাজত্ব করেন?
i. গৌড় রাজ্য ii. সমতট iii. বাংলা অঞ্চল
ক. i খ. iii ও ii গ. i ও ii ঘ. ii
উত্তর: খ. iii ও ii
১০। বখতিয়ার খিলজি কোন বংশীয় রাজা ছিলেন?
ক. মোগল খ. সুলতানি গ. শাহ ঘ. তুর্কি
উত্তর: ঘ. তুর্কি
১১। বাংলার শেষ স্বাধীন নৃপতির আগে বাংলায় রাজত্ব করেন কারা?
ক. সুলতানি আমলের রাজারা খ. মোগলরা গ. সেন বংশ ঘ. তুর্কি রাজারা
উত্তর: খ. মোগলরা
১২। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননের পর কয়টি ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
উত্তর: ক. ৫টি
১৩। অপেক্ষাকৃত নরম উপাদানে তৈরি শিল্পকর্ম কেন পাওয়া যায়নি?
ক. মাটিচাপায় ধ্বংস হয়েছে বলে
খ. তখনকার দিনে নরম উপাদানে শিল্পকর্ম তৈরি হতো না
গ. নরম উপাদানের শিল্পকর্ম বেশি দিন থাকে না বলে
ঘ. বাইরের দেশে পাচার হয়ে যেত বলে
উত্তর: ক. মাটিচাপায় ধ্বংস হয়েছে বলে।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা