বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৪। নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের নিদর্শন?
i. পাথরের ফলকচিত্র ii. স্তম্ভ iii. ভগ্নদশায় ভবন
কোনটি সঠিক? ক. ii খ. i গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
১৫। প্রাচীন শিল্পকর্মের মধ্যে যেটি পাওয়া গেছে—
ক. তৈলচিত্র খ. ফলকচিত্র গ. কারুশিল্প ঘ. চিত্রকলা
উত্তর: খ. ফলকচিত্র
১৬। শিল্পনৈপুণ্যে ও কারুকাজে সবচেয়ে উল্লেখযোগ্য—
ক. পোড়ামাটির পাত্র খ. অলংকার গ. কালো পাথরের মূর্তি ঘ. পাথর উত্তর: গ. কালো পাথরের মূর্তি
১৭। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. নারায়ণগঞ্জ ঘ. রাজবাড়ী
উত্তর: ক. পাহাড়পুর
১৮। ফলকচিত্রমণ্ডিত ইমারত কোথায় দেখা যায়?
i. ইন্দ্রাকপুর ii. ফরিদপুরের রাজবাড়ী iii. জয়ন্তীয়াপুর
কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
১৯। এগারোসিন্দুর সাদী মসজিদ কোথায় অবস্থিত?
ক. কুমিল্লায় খ. ময়মনসিংহে গ. মুন্সিগঞ্জে ঘ. ফরিদপুরে
উত্তর: খ. ময়মনসিংহে
২০। নারায়ণগঞ্জের ফলকচিত্রমণ্ডিত দুর্গ কোনটি?
i. লালবাগের দুর্গ ii. হাজীগঞ্জ দুর্গ iii. সোনাকান্দা দুর্গ
কোনটি সঠিক? ক. ii খ. i গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
২১। কী কারণে বাংলাদেশের তাঁতের শাড়ি বিদেশে বিখ্যাত?
ক. ভালো বুনন খ. নকশা গ. ভালো সুতা ঘ. রং, নকশা ও ছবি
উত্তর: ঘ. রং, নকশা ও ছবি
২২। বাংলাদেশের চারু ও কারুকলা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কতজন শিল্পী উত্তীর্ণ হন?
ক. চার শতাধিক খ. পাঁচ শতাধিক গ. তিন শতাধিক ঘ. ছয় শতাধিক
উত্তর: ক. চার শতাধিক
২৩। শুধু জীবনযাপনের জন্যই নয়, চিত্রশিল্পীরা কাজ করছেন—
i. সুন্দর ও রুচিশীল সমাজ গঠনে ii. রাজনৈতিক অঙ্গনে বিকাশের জন্য
iii. সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গঠনে
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i
উত্তর: গ. i ও iii.
অধ্যায়-২
১। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে কেন সংগ্রাম করেছে?
ক. মুসলিম জাতি গঠনের জন্য খ. স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য
গ. আলাদা জাতি গঠনের জন্য ঘ. শৌখিনভাবে বেঁচে থাকার জন্য
উত্তর: খ. স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য
২। সাম্প্রদায়িক দাঙ্গা কী?
ক. ধর্মীয় দাঙ্গা খ. আঞ্চলিক দাঙ্গা গ. জাতিগত দাঙ্গা ঘ. ভূমি দখলের দাঙ্গা
উত্তর: ক. ধর্মীয় দাঙ্গা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা