চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
৩। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গা এক কলঙ্কময় ঘটনা কেন?
i. হিন্দুদের হত্যা ii. নিরীহ মানব সন্তান হত্যা iii. নিরীহ মুসলমানদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
উত্তর: খ. ii
৪। ‘বাংলার মায়েরা-মেয়েরা সবাই মুক্তিযোদ্ধা’—পোস্টারটির শিল্পী কে?
ক. শিল্পী হাশেম খান খ. শিল্পী মুর্তজা বশীর
গ. শিল্পী প্রাণেশকুমার মণ্ডল ঘ. পটুয়া কামরুল হাসান
উত্তর: গ. শিল্পী প্রাণেশকুমার মণ্ডল
৫। শিল্পাচার্যের পাশে শেষ দিন পর্যন্ত মিছিলে ছিলেন—
ক. বেগম রোকেয়া খ. বেগম সুফিয়া কামাল
গ. শহীদ কবির ঘ. ফরিদা জামান
উত্তর: খ. বেগম সুফিয়া কামাল
৬। ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’—ঢাকায় কে এই ঘোষণা দেন?
ক. জুলফিকার আলী ভুট্টো খ. জেনারেল ইয়াহিয়া
গ. মোহাম্মদ আলী জিন্নাহ ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তর: গ. মোহাম্মদ আলী জিন্নাহ
৭। ‘স্বাধীনতা’ পোস্টার বহনকারীদের মধ্যে কে শহিদ হন?
ক. সুলতানা কামাল খ. সাঈদা কামাল গ. সামিদা খাতুন ঘ. ফেরদৌসি
উত্তর: গ. সামিদা খাতুন
৮। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের কোন বিষয়টিকে বিকৃত করার চেষ্টা করেছিল?
ক. ভাষা খ. সংস্কৃতি গ. জাতীয়তাবোধ ঘ. দেশপ্রেম
উত্তর: ক. ভাষা
৯। ঢাকায় চারু ও কারুকলা প্রতিষ্ঠান গড়ার পেছনে যাঁদের অবদান ছিল—
i. শিল্পাচার্য জয়নুল আবেদিন ii. সফিউদ্দীন আহমেদ iii. শিল্পী হাশেম খান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii
১০। বঙ্গবন্ধুর ছয় দফার লোগো কে তৈরি করেছিলেন?
ক. শিল্পী হাশেম খান খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘ. শিল্পী মুর্তজা বশীর
উত্তর: ক. শিল্পী হাশেম খান
১১। স্বৈরাচারী আইয়ুবের পতন ঘটানো আন্দোলনে ছাত্রদের সঙ্গে কারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন?
ক. শ্রমিক খ. চাকরিজীবী গ. সাধারণ মানুষ ঘ. চিত্রশিল্পীরা
উত্তর: ঘ. চিত্রশিল্পীরা
১২। মহান স্বাধীনতা আন্দোলনে শিল্পীদের হাতের বড় অস্ত্র ছিল—
ক. মেশিনগান খ. আগ্নেয়াস্ত্র গ. তুলি ঘ. হালকা অস্ত্র
উত্তর: গ. তুলি
১৩। ভাষা আন্দোলনে যেসব শিল্পীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল—
i. জয়নুল আবেদিন ii. শিল্পী কাজী আবদুর রউফ iii. আবদুর রাজ্জাক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii
উত্তর: গ. ii ও iii
১৪। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশাযুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কতবার বের হয়?
ক. ৫ বার খ. ৬ বার গ. ৪ বার ঘ. ৭ বার
উত্তর: ক. ৫ বার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা