চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১৫। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশাযুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৭ সালে গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৫৬ সালে
উত্তর: খ. ১৯৬৭ সালে
১৬। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বঞ্চনা ও নির্যাতনের প্রদর্শনী জনতার জন্য কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শিল্পকলা একাডেমীর গ্যালারিতে খ. জাদুঘর গ্যালারিতে
গ. গৃহের বাইরে ঘ. শিশু একাডেমীর গ্যালারিতে
উত্তর: গ. গৃহের বাইরে
১৭। ‘বিদ্রোহী স্বরবর্ণ’ প্রদর্শনীতে বর্ণের সংখ্যা কত ছিল?
ক. ১২টি খ. ১৫টি গ. ১৩টি ঘ. ২১টি
উত্তর: গ. ১৩টি
১৮। কত সালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম আলপনা এঁকে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৩ সালে গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৯ সালে
উত্তর: খ. ১৯৫৩ সালে
১৯। চিত্রশিল্পীরা আলপনাকে বাঙালির কোন বিশেষ ভূমিকায় চিন্তা করেছিলেন?
i. সামাজিকতার অংশ ii. সমাজ জীবনে স্বাভাবিক সংস্কৃতিচর্চা
iii. বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. i ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
২০। শিল্পকলা একাডেমীতে প্রথম নবান্নের প্রদর্শনী অনুষ্ঠিত হয় কবে?
ক. ১২ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি গ. ২৬ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর
উত্তর: ক. ১২ ফেব্রুয়ারি
২১। শিল্পীরা নবান্নের প্রদর্শনীতে কোন ধরনের ছবি আঁকতেন?
i. কবিগানের লড়াই ii. পুতুলনাচ iii. নতুন ধানের পিঠা, পায়েশ খাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: গ. ii ও iii
২২। নবান্ন প্রদর্শনীতে শিল্পাচার্যের আঁকা স্ক্রল দৈর্ঘ্য কত ছিল?
ক. ৬০ ফুট খ. ৬ ফুট গ. ৫০ ফুট ঘ. ১৮ ফুট
উত্তর: ক. ৬০ ফুট
২৩। শিল্পীরা ‘কালবৈশাখী’ শিরোনামে চিত্র প্রদর্শনী করেছিলেন—
ক. বর্ষবরণ উপলক্ষে খ. নবান্ন উপলক্ষে
গ. স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ঘ. বসন্তবরণ উপলক্ষে
উত্তর: ক. বর্ষবরণ উপলক্ষে
২৪। ‘মঙ্গল শোভাযাত্রা’ কী?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের শোভাযাত্রা
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবান্ন শোভাযাত্রা
গ. পরিবেশ বাঁচাও শোভাযাত্রা ঘ. একুশের শোভাযাত্রা
উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের শোভাযাত্রা
২৫। শিল্পাচার্যের স্ক্রল আঁকার মাধ্যম কী ছিল?
i. জলরং ii. কালি ও তুলি iii. তেলরং
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
উত্তর: গ. i ও ii
২৬। শিল্পাচার্যের স্ক্রল কিসের ওপর আঁকা হয়েছিল?
ক. ক্যানভাসে খ. হ্যান্ডমেড পেপারে গ. একটু মোটা কাগজে ঘ. কাপড়ে
উত্তর: গ. একটু মোটা কাগজে।
# বাকি অংশ ছাপা হবে আগামী ১৬ অক্টোবর
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা