বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১৭। ‘সূর্যমুখী ফুল’ ছবিটির শিল্পী কে?
ক. পাবলো পিকাসো খ. শিল্পাচার্য নন্দলাল বসু
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ ঘ. পটুয়া কামরুল হাসান
১৮। জীবদ্দশায় শিল্পী ভ্যান গঘ কয়টি ছবি বিক্রি করেন?
ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. ১টি
১৯। শিল্পাচার্য নন্দলাল বসুর শিল্পীজীবনের সূচনা কিসের মাধ্যমে?
ক. ঘরের দেয়ালে আঁচড় কেটে খ. লেপ-তোষকের ওপর ছবি এঁকে
গ. মাটি দিয়ে পুতুল তৈরি করে ঘ. জলরঙের মাধ্যমে
২০। কত সালে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগ দেন?
ক. ১৯০২ সাল খ. ১৯০০ সাল গ. ১৯০৫ সাল ঘ. ১৯২১ সাল
২১। বিচিত্রা সংঘ কত সালে স্থাপিত হয়?
ক. ১৯১০ সালে খ. ১৯১৬ সালে গ. ১৯০২ সালে ঘ. ১৯১২ সালে
২২। কোন বিষয়ে ছবি এঁকে শিল্পাচার্য নন্দলাল বসু বিশেষ খ্যাতি অর্জন করেন?
ক. জলরঙে খ. তুলি-কালিতে গ. দেয়ালচিত্র এঁকে ঘ. তেলরঙে
২৩। শেষ জীবনে শিল্পাচার্য নন্দলাল বসু কোনদিকে বিশেষ মনোযোগী হন?
i. তুলি-কালি ii. কালি-কলম iii. ছাপচিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. i ও iii
২৪। কত সালে নন্দলাল বসু পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৫১ খ. ১৯৫৪ গ. ১৯৪৮ ঘ. ১৯৫৩
২৫। অবনীন্দ্রনাথ ঠাকুর কত সালে কলকাতা আর্ট স্কুলে সহকারী অধ্যক্ষের পদে যোগ দেন?
ক. ১৮৯৮ খ. ১৯০৫ গ. ১৯০১ ঘ. ১৯২৪
২৬। কিসের প্রভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীলতার দিকে আকৃষ্ট হন?
i. বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী দেখে ii. পারিবারিক শৌখিন পরিবেশ
iii. ঘরের দেয়ালে টানানো চিত্রকর্ম দেখে
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii
২৭। তোমার পাঠ্যবইয়ের ‘ক্ষীরের পুতুল’-এর শিল্পী কে?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যামিনী রায় ঘ. নন্দলাল বসু
২৮। নিচের কোন ছবিটির শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর?
ক. শিবমতী খ. নৃত্য গ. কীর্তন ঘ. পদ্ম হাতে রাজকুমারী
২৯। কত খ্রিষ্টাব্দে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ১৯২১ খ. ১৯৫১ গ. ১৯৪৮ গ. ১৮৯৮
৩০। ‘বুড়ো আংলা’ অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের শিল্প?
ক. শিশু ও কিশোরদের জন্য বই
খ. দেশের প্রতি স্বাধীনতার ভালোবাসা
গ. স্বাধীনতার পটভূমি ঘ. বৃদ্ধ লোকদের জন্য বই
৩১। কখন থেকে রবীন্দ্রনাথ শিল্পীর মতোই ছবি আঁকেন?
ক. শিশুকাল থেকেই খ. কিশোর বয়স থেকেই
গ. প্রবীণ বয়সে ঘ. যুবক বয়সে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
চারু ও কারুকলা: সঠিক উত্তর
অধ্যায়-৩
১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. গ।
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা