চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৩২। রবীন্দ্রনাথের মতে সৃষ্টিশীলতার জন্য শিল্পীকে কী দেখতে হবে?
ক. চোখের সামনের সবকিছু খ. একটা বিশেষ কিছু
গ. যত দূর সামনে চোখ যায় ঘ. চারপাশের পরিবেশ
৩৩। জার্মানিতে কত সালে রবীন্দ্রনাথের চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৪৮ সালে গ. ১৯৩০ সালে ঘ. ১৯৩৭ সালে
৩৪। কোন চিত্রকর্মটি রবীন্দ্রনাথের?
ক. বুদ্ধ ও সুজাতা খ. তিন নর্তকী গ. মা ও শিশু ঘ. মা ও ছেলে
৩৫। শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে দুর্ভিক্ষের ছবি আঁকেন?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫০ সালে গ. ১৯৪৩ সালে ঘ. ১৯৪৭ সালে
৩৬। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি কোন মাধ্যমে আঁকা ছিল?
ক. জলরং খ. কালি ও তুলি গ. কালি ও খাগের কলম ঘ. পোস্টার রঙে
৩৭। ‘সংগ্রাম’ ছবিটির শিল্পী কে?
ক. পটুয়া কামরুল হাসান খ. শিল্পী আমিনুল ইসলাম
গ. শিল্পী যামিনী রায় ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
৩৮। বিসিকের প্রতিষ্ঠাতা কে?
ক. শিল্পী হাশেম খান খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘ. শিল্পী কাইয়ুম চৌধুরী
৩৯। শিল্পী কামরুল হাসান কত বছর ব্রতচারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন?
ক. প্রায় নয় বছর খ. প্রায় দশ বছর
গ. প্রায় সাত বছর ঘ. প্রায় আট বছর
৪০। ব্রতচারী আন্দোলনের লক্ষ্য কী ছিল?
ক. সন্ন্যাসীর মতো জীবনযাপন খ. খাঁটি বাঙালি হিসেবে গড়ে তোলা
গ. মানুষ হওয়া গ. ভালোভাবে বেঁচে থাকা
৪১। মুকুল ফৌজের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. এম এ জি ওসমানী খ. বঙ্গবীর কাদের সিদ্দিকী
গ. শিল্পী কামরুল হাসান ঘ. শিল্পী মুর্তজা বশীর
৪২। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে তৈরি করেন?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন খ. শিল্পী প্রাণেশ কুমার মণ্ডল
গ. শিল্পী কামরুল হাসান ঘ. শিল্পী হাশেম খান
৪৩। মহান স্বাধীনতাযুদ্ধের সময় শিল্পী কামরুল হাসানের আঁকা উল্লেখযোগ্য ছবি কোনটি?
ক. এই জানোয়ারদের হত্যা করতে হবে খ. গণহত্যার আগে ও পরে
গ. বাংলার মায়েরা-মেয়েরা সবাই মুক্তিযোদ্ধা ঘ. বাংলার রূপ
৪৪। ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ ছবিটিতে কার মুখ আঁকা হয়েছিল?
ক. ভুট্টোর খ. নাজিমুদ্দিনের গ. ইয়াহিয়ার ঘ. মোহাম্মদ আলী জিন্নাহর
৪৫। শিল্পী কামরুল হাসানের শেষ চিত্র কোনটি?
ক. দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে
খ. প্যাঁচা গ. উঁকি ঘ. নিজের মুখ
৪৬। কোথায় শিল্পী কামরুল হাসান শেষনিঃশ্বাস ত্যাগ করেন?
ক. চারুকলায় খ. প্রতিবাদী কবিতা সভায়
গ. জাতীয় গ্রন্থমেলায় ঘ. একুশের বইমেলায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
চারু ও কারুকলা: সঠিক উত্তর
অধ্যায়-৩
৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ক ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. ক ৪৬. খ।
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা