চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
২৫। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটিতে কী বোঝানো হয়েছে?
i. মহান মুক্তিযুদ্ধ ii. মুক্তিযোদ্ধাদের বীরত্ব iii. যুদ্ধে নারীর অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
২৬। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে
গ. বুয়েট চত্বরে ঘ. বুয়েটের সামনে ভাস্কর্য চত্বরে
২৭। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন খ. সৈয়দ আবদুল্লাহ খালেদ
গ. শিল্পী হামিদুর রহমান ঘ. শিল্পী হামিদুজ্জামান
২৮। কারুশিল্প কী?
i. মানুষের ব্যবহারিক বস্তু ii. কারুকার্যখচিত ব্যবহারিক বস্তু
iii. নির্মাণশৈলীর কারণে মনোমুগ্ধকর ব্যবহারিক বস্তু
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
২৯। সফল ব্যবহারিক বস্তু কোন শিল্প?
ক. চারুশিল্প খ. কারুশিল্প গ. কারুকলা ঘ. লোকশিল্প
৩০। লোকশিল্প কোন শিল্পের ধারায় তৈরি?
ক. চারুশিল্প খ. কারুশিল্প গ. সুচিশিল্প ঘ. দারুশিল্প
৩১। কারুশিল্প কারা তৈরি করেন?
ক. চিত্রশিল্পীরা খ. চারুশিল্পী গ. সাধারণ শিল্পীরা ঘ. দক্ষ কারিগর
৩২। লোকশিল্পীদের আঁকা—
i. লক্ষ্মীসরা ii. গাজীরপট iii. নকশিকাঁথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. iii.
অধ্যায়-৫
১। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘পাইন্যার মা’ ছবিটি কোন মাধ্যমে আঁকা?
ক. তেলরং খ. জলরং গ. অ্যাক্রিলিক ঘ. পোস্টার রং
২। সবচেয়ে সরু তুলির নম্বর কত?
ক. ১ খ. ৩ গ. ০০ ঘ. ২
৩। সবচেয়ে মোটা তুলির নম্বর কত?
ক. ১৪ খ. ২০ গ. ২২ ঘ. ২৫
৪। তেলরং তরল করার জন্য কী মেশাতে হয়?
ক. তিসির তেল খ. তারপিন গ. বার্নিশ ঘ. তিসির তেল ও বার্নিশ
৫। সারা বিশ্বের শিল্পীদের প্রিয় মাধ্যম কোনটি?
ক. অ্যাক্রিলিক খ. জলরং গ. পোস্টার রং ঘ. তেলরং
৬। পৃথিবীর সব কালজয়ী ছবির মাধ্যম কী?
ক. তেলরং খ. জলরং গ. পোস্টার রং ঘ. অয়েল প্যাস্টেল
৭। তেলরঙের ছবির বৈশিষ্ট্য কী?
i. ছবি নষ্ট হয় না ii. শত শত বছর টিকে থাকে
iii. সঠিক পরিচর্যা করলে উজ্জ্বলতা হারায় না
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. ii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
চারু ও কারুকলা: সঠিক উত্তর
অধ্যায়-৪
২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. গ।
অধ্যায়-৫
১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ।
সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা