চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৮। তেলরঙে ছবি আঁকার ক্ষেত্রে কোন বিষয়টি শিল্পীদের আকৃষ্ট করে?
i. সহজে শুকিয়ে যায় ii. বাস্তবভিত্তিক ছবি আঁকার ক্ষেত্রে অতুলনীয়
iii. দ্রুত ছবি আঁকা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৯। কোন কাগজে তেলরঙে ছবি আঁকা যায়?
ক. কার্টিজ পেপার খ. পোস্টার পেপার
গ. আর্ট পেপার ঘ. শক্ত মোটা পেপার
১০। ক্যানভাসের ছিদ্র বন্ধ করার জন্য ক্যানভাসে কী লাগাতে হয়?
i. জিংক অক্সাইড ii. পোস্টার রং iii. আইকা গাম
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii
১১। তেলরঙে ছবি আঁকার বিষয়টি ফুটিয়ে তুলতে কী করতে হয়?
ক. গাঢ় বর্ণটি প্রথমে প্রয়োগ করতে হয়
খ. হালকা বর্ণটি প্রথমে প্রয়োগ করতে হয়
গ. সাধারণভাবে রং প্রয়োগ করতে হয়
ঘ. খুব হালকা রং প্রয়োগ করতে হয়
১২। তেলরঙে ছবি আঁকতে কেন সময় বেশি লাগে?
i. তেল শুকাতে সময় লাগে ii. রং শুকালে পুনরায় কাজ করতে হয়
iii. তেল শুকায় না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. iii
১৩। হার্ডবোর্ড, টিন বা কাঠের ওপর কোন রঙে ছবি আঁকা যায়?
ক. অ্যানামেল রং খ. তেলরং গ. জলরং ঘ. অ্যাক্রিলিক রং
১৪। রিকশা পেইন্টিং কোন মাধ্যমে করা হয়?
ক. তেলরং খ. অ্যাক্রিলিক গ. অ্যানামেল রং ঘ. পোস্টার রং
১৫। প্রচারমাধ্যমে কোন রং ব্যবহার করা হয়?
ক. পোস্টার রং খ. জলরং গ. অ্যানামেল রং ঘ. তেলরং
১৬। প্লাস্টিক রং ঘন হলে কোন রং তৈরি হয়?
ক. অ্যাক্রিলিক খ. মোম রং গ. পোস্টার রং ঘ. ক্রেয়ন রং।
অধ্যায়-৬
১। বিষয়ভিত্তিক ছবি কোনটি?
ক. নৌকাবাইচ খ. বাড়ির আঙিনা গ. বসন্তকাল ঘ. ধান কাটার দৃশ্য
২। বৈশাখী মেলা কোন ধরনের ছবি?
ক. বর্ণনামূলক খ. বিষয়ভিত্তিক গ. বাঙালির কালচার ঘ. কেনাবেচার স্থান
৩। নকশা কত প্রকার? ক. ৩ খ. ৪ গ. ২ ঘ. ১
৪। নকশা আঁকলে কী হয়?
i. মনের প্রফুল্লতার প্রকাশ ঘটে ii. সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে
iii. মানুষে ভালো বলে
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও ii গ. i ও iii ঘ. ii
৫। চলমান বিষয়বস্তুর চিত্রাঙ্কন কীভাবে করতে হয়?
ক. যত তাড়াতাড়ি সম্ভব খ. খুব ধীরে ধীরে
গ. খুব সাবধানে ঘ. খুব তাড়াতাড়ি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
চারু ও কারুকলা: সঠিক উত্তর
অধ্যায়-৫
৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক।
অধ্যায়-৬
১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. ক।
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা