বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
৬। গতিশীল বস্তুর ছবি আঁকতে কী প্রয়োজন?
ক. ধৈর্য খ. সতর্কতা গ. দ্রুতগতির রেখা ঘ. রেখা
৭। কোনো মডেলের ছবি আঁকতে প্রয়োজন—
i. ধৈর্য ii. দ্রুতগতির রেখা iii. ধীরগতির রেখা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii
৮। কোনো প্রাণীর ছবি আঁকার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ?
i. আঁকার আকৃতি ii. প্রকৃতি iii. বাসস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
৯। নকশা কোন ক্ষেত্রে বেশি অবদান রাখে বা ব্যবহূত হয়?
ক. সামাজিক অনুষ্ঠান খ. দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে
গ. প্রচারপত্র ঘ. জন্মদিনের অনুষ্ঠান
১০। নকশা আঁকলে কী হয়?
i. সুন্দর দেখায় ii. মনের প্রফুল্লতার প্রকাশ ঘটে
iii. সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii.
অধ্যায়-৭
১। কাগজ দিয়ে শিল্পকর্ম তৈরি করলে শিক্ষার্থীর কী উপকার হবে?
ক. সৃজনশীলতা বাড়বে খ. সংসারে সমৃদ্ধি আসবে
গ. নতুন শিল্পের বিকাশ ঘটবে ঘ. আয় বাড়বে
২। ইনভেলপ বা খাম তৈরি করতে কোন ধরনের কাগজ প্রয়োজন?
ক. কার্ট্রিজ পেপার খ. অফসেট পেপার
গ. হ্যান্ডমেড পেপার ঘ. পাতলা রঙিন কাগজ
৩। অ্যালবাম তৈরিতে কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়?
i. ধূসর রঙের কাগজ ii. বক্সবোর্ড iii. নকশা করা মার্বেল কাগজ
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
৪। কাঠের কারুকার্যখচিত স্তম্ভের মাধ্যমে আমরা কী পাই?
ক. শৈল্পিক গুণাগুণ খ. প্রাচীন শিল্পকর্মের নিদর্শন
গ. কাঠের শিল্পকর্মের নিদর্শন ঘ. কারুশিল্পের নিদর্শন
৫। পুতুল তৈরির জন্য কোন ধরনের কাঠ প্রয়োজন?
ক. শিমুল খ. সেগুন গ. সুন্দরী ঘ. মেহগনি
৬। পশুপাখি তৈরির জন্য কেমন কাঠ প্রয়োজন?
ক. শক্ত কাঠ খ. খুব নরম কাঠ গ. যেকোনো কাঠ ঘ. খুব শক্ত কাঠ
৭। প্লাইউড হলো—
ক. রাবার-জাতীয় কাঠ খ. হার্ডবোর্ড-বিশেষ গ. প্লাইগাছের কাঠ
ঘ. কয়েকটি পাতলা কাঠ দিয়ে একত্রে তৈরি বিশেষ ধরনের কাঠ
৮। কাঠের শিল্পকর্ম তৈরির জন্য উত্তম আঠা কোনটি?
ক. শিরীষ গাম খ. পেলি গাম গ. সলিউশন গাম ঘ. গদের আঠা
৯। কাঠের শিল্পকর্মে কোন ধরনের রং ব্যবহার করা হয়?
ক. চায়নিজ লেকার খ. এনামেল রং গ. তেলরং ঘ. অ্যাক্রিলিক রং।
# বাকি অংশ ছাপা হবে আগামী সোমবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
চারু ও কারুকলা: সঠিক উত্তর
অধ্যায়-৬
৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. গ।
অধ্যায়-৭
১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক।
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা