চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭

১০। ‘ফ্রেট-স্য’ কী?

ক. নকশা কাটার সরু করাতবিশেষ খ. লোহা কাটার করাতবিশেষ

গ. কাঠ কাটার করাতবিশেষ ঘ. স’মিলের করাত 

১১। পুতুল তৈরির জন্য কাঠের মাপ কত নিতে হয়?

ক. ৩ সে.মি. পুরু ┤৩ সে.মি. চওড়া ┤১০ সে.মি. লম্বা

খ. ৪ ┤৪ ┤১৫ গ. ৩ ┤৩ ┤১৫ ঘ. ৩ ┤৩ ┤১২

১২। কুদন যন্ত্র কী?

ক. কাঠ সমান করার যন্ত্র খ. কাঠ ছিদ্র করার যন্ত্র

গ. কাঠ কাটার সূক্ষ্ম যন্ত্র ঘ. কাঠে নকশা করার যন্ত্র

১৩। পুতুলে রং করার জন্য কত রকম তুলি প্রয়োজন?

ক. ২ রকম খ. ৩ রকম গ. ৪ রকম ঘ. ১ রকম

১৪। তারপিন কেন ব্যবহার করা হয়?

ক. রং ঘন করতে খ. রং পাতলা করতে

গ. রং তাড়াতাড়ি শুকাতে ঘ. রঙের উজ্জ্বলতা বাড়াতে

১৫। ঘোড়া তৈরির জন্য কাঠের পুরুত্ব কত?

ক. ৩ সে.মি. খ. ২ সে.মি. গ. ৫ সে.মি. ঘ. ৪ সে.মি.

১৬। ঘোড়ার কেশরের পুরুত্ব কত হবে?

ক. ২ সে.মি. খ. ১ সে.মি. গ. ২১/২ সে.মি. ঘ. ১/২ সে.মি.

১৭। ঘোড়ার লেজের অংশটির পুরুত্ব কত প্রয়োজন?

ক. ১ সে.মি. খ. ২ সে.মি. গ. ৫ সে.মি. ঘ. ১.৫ সে.মি.

১৮। নকশা তৈরির জন্য অপ্রয়োজনীয় অংশে যা করতে হবে—

i. সাদা রাখতে হবে ii. কালো রং করতে হবে

iii. ড্রয়িং ছাড়া রাখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ও i ঘ. ii ও iii

১৯। নকশা তৈরিতে কাঠের পুরুত্ব কত প্রয়োজন?

ক. ১ সে.মি. খ. ২ সে.মি. গ. ১.৫ সে.মি. ঘ. ১/২ সে.মি.

২০। ‘ফ্রেট-স্য’ কাঠের মধ্যে ঢোকানোর জন্য কী করতে হয়?

i. সরু ছিদ্র করতে হয়

ii. চিকন করে কেটে নিতে হয়

iii. গোল করে কেটে নিতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii

২১। কখন থেকে মাটির পাত্র তৈরি শুরু হয়েছিল?

ক. মধ্যযুগ থেকে খ. আদিম যুগ থেকে

গ. সভ্যতার আদি যুগ থেকে ঘ. আধুনিক যুগ থেকে

২২। আদিম মানুষের মাটির পাত্র কেমন ছিল?

i. নকশাযুক্ত ii. আদিম ধরনের iii. নতুন ধরনের

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও i গ. ii ঘ. i

২৩। আমাদের দেশের চিনামাটির পাত্র অধিকাংশ ক্ষেত্রে কী দিয়ে তৈরি হয়?

ক. দেশীয় মাটি দিয়ে খ. ভারতীয় মাটি দিয়ে

গ. চীন দেশের মাটি দিয়ে ঘ. মধ্যপ্রাচের মাটি দিয়ে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

চারু ও কারুকলা: সঠিক উত্তর

অধ্যায়-৭

১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. খ  ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক।

সিনিয়র শিক্ষক

বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা