চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম ‘তিনকন্যা’
শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম ‘তিনকন্যা’

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৪
১। কাদের মাধ্যমে শিল্পকলার উদ্ভব হয়েছিল?
ক. আদিম মানুষের মাধ্যমে
খ. সভ্য মানুষের মাধ্যমে
গ. আধুনিক মানুষের মাধ্যমে
ঘ. শৌখিন মানুষের মাধ্যমে
২। হোমো স্যাপিয়েন শব্দের অর্থ কী?
ক. বুদ্ধিহীন মানুষ
খ. বুদ্ধিমান মানুষ
গ. শিকারি মানুষ
ঘ. সাহসী মানুষ

৩। নতুন শিকারি মানুষ কোথায় আবির্ভূত হয়েছিল?
ক. আফ্রিকায় খ. ভারতে
গ. ইউরোপে ঘ. এশিয়ায়
৪। মানুষের সৃষ্টি সব শ্রেষ্ঠ শিক্ষণ কিসের অন্তর্গত?
ক. কারুশিল্পের
খ. চারুশিল্পের
গ. লোকশিল্পের
ঘ. চিত্রশিল্পের
৫। হোমো স্যাপিয়েনেরা কিসের ছবি বেশি এঁকেছে?
i. শিকারের দৃশ্য
ii. মানুষের জীবনযাপনের দৃশ্য
iii. জীবজন্তুর ছবি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i ও ii
৬। শিল্পকে বাঁধাধরা নিয়মে ফেলা যায় না, কারণ—
i. শিল্প কল্পনায় সৃষ্টি হয়
ii. সর্বদাই ব্যাকরণ মেনে চলে
iii. শিল্পদক্ষতা ও রুচির সমন্বয়ে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
৭। শিল্পকলা মানুষের—
i. অন্তর্দৃষ্টিকে সম্প্রসারিত করে
ii. কল্পনার পরিধি বাড়িয়ে তোলে
iii. ব্যক্তিগত উন্নয়নের পথ
সম্প্রসারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
৮। শিল্পকলার প্রধান ধারা কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৪টি ঘ. ৭টি
৯। চারুশিল্প হলো—
i. শিল্পীর সৃজনশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টি
ii. ব্যবহারিক প্রয়োজনে সৃষ্টি
iii. দৃষ্টিকে আনন্দ দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
১০। যে শিল্প মানসিক প্রয়োজন মেটায় তাকে কী বলে?
ক. চারুশিল্প খ. লোকশিল্প
গ. কারুশিল্প ঘ. সূচিশিল্প
১১। দৈনন্দিন জীবনে ব্যবহারিক শিল্পকে কোন শিল্প বলে?
ক. চারুশিল্প খ. নান্দনিক শিল্প
গ. কারুশিল্প ঘ. ভাস্কর্যশিল্প
১২। চারুশিল্পের অন্য নাম কী?
ক. মৃিশল্প খ. লোকশিল্প
গ. দারুশিল্প
ঘ. নান্দনিক শিল্প
১৩। খোদাইশিল্প কোন শিল্পের অন্তর্গত?
ক. চারুশিল্প খ. কারুশিল্প
গ. ব্যবহারিক শিল্প
ঘ. মৃিশল্প
১৪। চারুশিল্পের অন্তর্গত—
i. চিত্রকলা
ii. ভাস্কর্য
iii. সংগীত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii

*বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা


উত্তর

চারু ও কারুকলা
অধ্যায়-৪
১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ