
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৫
১। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘ফসল মাড়াই’ ছবিটি কোন মাধ্যমে আঁকা?
ক. তেলরং খ. জলরং
গ. অ্যাক্রিলিক ঘ. পোস্টার রং
২। সবচেয়ে সরু তুলির নম্বর কত?
ক. ১ খ. ৩ গ. ০০ ঘ. ২
৩। সবচেয়ে মোটা তুলির নম্বর কত?
ক. ১৪ খ. ২০ গ. ২২ ঘ. ২৫
৪। তেলরং তরল করার জন্য কী মেশাতে হয়?
ক. তিসির তেল খ. তারপিন
গ. বার্নিশ ঘ. তিসির তেল ও বার্নিশ
৫। সারা বিশ্বের শিল্পীদের প্রিয় মাধ্যম কোনটি?
ক. অ্যাক্রিলিক খ. জলরং
গ. পোস্টার রং ঘ. তেলরং
৬। পৃথিবীর সব কালজয়ী ছবির
মাধ্যম কী?
ক. তেলরং খ. জলরং
গ. পোস্টার রং ঘ. অয়েল প্যাস্টেল
৭। তেলরঙের ছবির বৈশিষ্ট্য কী?
i. ছবি নষ্ট হয় না
ii. শত শত বছর টিকে থাকে
iii. সঠিক পরিচর্যা করলে উজ্জ্বলতা হারায় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
৮। তেলরঙের ছবি আঁকার ক্ষেত্রে কোন বিষয়টি শিল্পীদের আকৃষ্ট করে?
i. সহজে শুকিয়ে যায়
ii. বাস্তবভিত্তিক ছবি আঁকার
ক্ষেত্রে অতুলনীয়
iii. দ্রুত ছবি আঁকা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৯। কোন কাগজে তেলরঙের ছবি
আঁকা যায়?
ক. কার্টিজ পেপার
খ. পোস্টার পেপার
গ. আর্ট পেপার
ঘ. শক্ত মোটা পেপার
১০। ছিদ্র বন্ধ করার জন্য ক্যানভাসে কী লাগাতে হয়?
i. জিংক অক্সাইড ii. পোস্টার রং
iii. আইকা গাম
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii
১১। তেলরঙে ছবি আঁকার বিষয়টি ফুটিয়ে তুলতে কী করতে হয়?
ক. গাঢ় বর্ণটি প্রথমে প্রয়োগ করতে হয়
খ. হালকা বর্ণটি প্রথমে প্রয়োগ করতে হয়
গ. সাধারণভাবে রং প্রয়োগ
করতে হয়
ঘ. খুব হালকা রং প্রয়োগ করতে হয়
১২। তেলরঙের ছবি আঁকতে কেন সময় বেশি লাগে?
i. তেল শুকাতে সময় লাগে
ii. রং শুকালে পুনরায় কাজ
করতে হয়
iii. তেল শুকায় না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
১৩। হার্ডবোর্ড, টিন বা কাঠের ওপর কোন রঙে ছবি আঁকা যায়?
ক. অ্যানামেল রং খ. তেলরং
গ. জলরং ঘ. অ্যাক্রিলিক রং
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: চারু ও কারুকলা
অধ্যায়-৫
১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ক
সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা