বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১
১। ভৌগোলিক কারণে বাংলাদেশের বেশির ভাগ অঞ্চলের মাটি কেমন?
ক. পলি মাটি খ. দো-আঁশ মাটি
গ. আঠালো মাটি
ঘ. আঠালো দো-আঁশ
২। দেশের প্রাচীন শিল্পকলার নিদর্শন জাদুঘরে কেন পাওয়া যায়?
i. জাদুঘর ঐতিহ্যবাহী শিল্পকর্ম রাখার স্থান বলে
ii. জাদুঘরে প্রত্নতত্ত্ব সংগ্রহশালা থাকে বলে
iii. চিত্রকলা গ্যালারি থাকে বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৩। পাথরের খিলান বাড়িঘরে কেন ব্যবহার করা হতো?
ক. টেকসই হওয়ার জন্য
খ. সুন্দর দেখানোর জন্য
গ. রাজমহল বলে
ঘ. ধনিক শ্রেণির বাসস্থান বলে
৪। গুপ্ত বংশের রাজারা কখন থেকে রাজত্ব শুরু করেন?
ক. খ্রিষ্টীয় ছয় শতক থেকে
খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
গ. খ্রিষ্টীয় পাঁচ শতক থেকে
ঘ. খ্রিষ্টীয় তিন শতক থেকে
৫। বর্মণরা কখন রাজত্ব শুরু করেন?
ক. মৌর্য বংশের পরে
খ. পাল বংশের আগে
গ. পাল বংশের পরে
ঘ. মৌর্য বংশের আগে
৬। সমতট কোন অঞ্চলের নাম ছিল?
ক. বাংলার উত্তর অঞ্চল
খ. বাংলার উত্তর-পশ্চিম অঞ্চল
গ. বাংলার দক্ষিণ-পূর্ব ভাগ
ঘ. বাংলার দক্ষিণ-পশ্চিম ভাগ
৭। কত সালে বখতিয়ার খিলজি রাজত্ব শুরু করেন?
ক. ১২০৪ সালে খ ১২০৩ সালে
গ. ১২০৫ সালে ঘ. ১২০৬ সালে
৮। শালবনবিহার কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুর খ. ময়নামতি
গ. নারায়ণগঞ্জ ঘ. রাজবাড়ী
৯। সেন বংশীয় রাজারা কোন অংশের রাজত্ব করেন?
i. গৌড় রাজ্য ii. সমতট
iii. বাংলা অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii
ঘ. ii ও iii
১০। বখতিয়ার খিলজি কোন বংশীয় রাজা ছিলেন?
ক. মোগল খ. সুলতানি
গ. শাহ ঘ. তুর্কি
১১। বাংলার শেষ স্বাধীন নৃপতির আগে বাংলায় রাজত্ব করেন কারা?
ক. সুলতানি আমলের রাজারা
খ. মোগলরা
গ. সেন বংশের রাজারা
ঘ. তুর্কি বংশের রাজারা
১২। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননের পর কয়টি ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
ক. ৫টি খ. ৬টি গ. ৮টি ঘ. ১০টি
১৩। অপেক্ষাকৃত নরম উপাদানে তৈরি শিল্পকর্ম কেন পাওয়া যায়নি?
ক. মাটিচাপায় ধ্বংস হয়েছে বলে
খ. তখনকার দিনে নরম উপাদানে শিল্পকর্ম তৈরি হতো না
গ. নরম উপাদানের শিল্পকর্ম বেশি দিন থাকে না বলে
ঘ. বাইরের দেশে পাচার হয়ে যেত বলে
১৪। নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের নিদর্শন?
i. পাথরের ফলকচিত্র
ii. স্তম্ভ
iii. ভগ্নদশা ভবন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা